রাজনীতি

বাংলার বদনামের কথা নাড্ডার মুখে,বাংলা কারুর কাছে আত্মসমর্পণ করে না,পাল্টা তোপ মমতার  

The bad name of Bengal is being talked about

The Truth of Bengal: তৃতীয় দফার ভোট রয়েছে মালদার দুটি লোকসভা আসনে। নির্বাচন হবে মুর্শিদাবাদ- জলঙ্গিতে।সেই লক্ষ্য ভোট প্রচারে এসেছেন জেপি নাড্ডা। দলীয় প্রার্থী ড.নির্মল সাহার সমর্থনে সভা করেন না্ডডা।সেখানে তিনি অভিযোগ করেন,বাংলার বদনাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে কুশাসন চলছে বলে মন্তব্য করেন তিনি। তাঁকে কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। নাড্ডার মুখে শোনা যায়,বাংলায় এখন রবীন্দ্র সঙ্গীত শোনা যায় না,শুধু শোনা যায় বোমা-বন্দুক।

২৩মিনিটের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাংলা নিয়ে হাজারো বক্তব্য শোনালেও কোনও রা কাড়েননি কংগ্রেস নিয়ে।কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে কী নরম মনোভাব নিচ্ছে বিজেপি নেতারা ? এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব।মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াচকের সভায় এর জবাব দিয়েছেন,বিজেপি বাম-কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে চলছেন।বাংলায় কংগ্রেস-সিপিএম আসলে বিজেপি বিরোধী ভোট ভাগ করছে।তাই বিজেপি জানে তৃণমূল কংগ্রেসই সংসদে তাঁদের মুখের মতো জবাব দেবে।

Related Articles