রাজ্যের খবর
অনুব্রত ঘনিষ্ঠ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে বহিষ্কার
District Trinamool Chhatra Parishad president, close to Anubrata, expelled
Truth Of Bengal: বিতর্কে জড়িয়ে পড়লেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলা সভাপতি বিক্রমজিত সাউ। বোলপুরের আইসি-কে আক্রমণ করে অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল ছাত্র পরিষদ।
ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ কঠোর অবস্থান নেয়। রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এমন আচরণ দলের শৃঙ্খলার পরিপন্থী। এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা নেতৃত্বকে কড়া বার্তা দিতে চাইল রাজ্য নেতৃত্ব।
বিক্রমজিত সাউ দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা মুখ খুলেছে। ঘটনার জেরে বোলপুরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে প্রশাসন।






