রাজ্যের খবর

Canning: অনুর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়ে স্বপ্নপূরণে মরিয়া দীপায়ন

স্বপ্ন একদিন দেশের জার্সি গায়ে চড়িয়ে সারা মাঠ দাপিয়ে খেলার

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সুন্দরবন। এশিয়ার বৃহত্তম এই বনাঞ্চলের প্রবেশদ্বার ক্যানিং (Canning)। শুধু সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবেই নয়, ক্যানিং এই জেলার অন্যতম মহকুমা শহর-ও বটে। এবার ক্যানিং ক্যানিং শহরের মুখ উজ্জ্বল করলো এক ক্ষুদে ফুটবলার। নাম দীপায়ন গায়েন। অনুর্ধ্ব-১৭ জাতীয় দলে সুযোগ পেল সে।

ছোট থেকেই দীপায়ন স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার। স্বপ্ন দেখেছিল একদিন দেশের জার্সি গায়ে চড়িয়ে সারা মাঠ দাপিয়ে খেলার। সেইজন্য তাঁকে কম হেপা পোহাতে হয়নি। একটু বড় হওয়ার পর থেকেই দীপায়ন দেখেছে সংসারে অভাবের চিত্রটা। বাবা দীপঙ্কর গায়েন পেশায় একজন সেলসম্যান। আর মা প্রিয়ংবদা গৃহবধু। বাবার সামান্য আয়েই চলে দীপায়নদের সংসার। কাজেই ছেলে দীপায়ন লেখাপড়া শিখে বড় হবে, চাকরি করবে, অভাবের সংসারে ফিরবে আলোর দীশা। এটাই অন্যদের মতো চেয়েছিলেন ক্যানিংয়ের ( Canning) দিঘীরপাড় পঞ্চায়েতের ২ নম্বর দিঘীরপাড় কাঠপোল এলাকার বাসিন্দা দীপঙ্করবাবু। কিন্তু ছেলে দীপায়নের ধ্যান-জ্ঞান সবই তো ফুটবলকে ঘিরে। সেই কারণে পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই ফুটবল পেয়ে মাঠে নেমে চলত দীপায়নের অনুশীলন। তার জন্য দীপায়নকে বকাঝোকাও কম শুনতে হয়নি। তবুও অনড় দীপায়ন।

[আরও পড়ুনঃ Kundmala Bridge Collapse: সেতু ভেঙে বিপর্যয়! পুনের কুন্দমালায় মৃত একাধিক, নিখোঁজ বহু]

বাবার সামান্য আয়ে ফুটবল কেনার ক্ষমতা নেই। তাই পাড়ার অন্যদের কাছ থেকে বল নিয়েই অনুশীলন করত দীপায়ন। তারপর একদিন ছেলের ফুটবলার হওয়ার স্বপ্নকে মান্যতা দিয়ে দীপঙ্করবাবু ছেলেকে ট্রায়ালের জন্য নিয়ে যান বারুইপুর দূর্বার স্পোর্টস ফুটবল অ্যাকাডেমিতে।

নিরাশ করেননি দীপায়ন। কথায় আছে না প্রতিভা যার আছে, তাঁকে আটকাবে কে? সেখানেই দীপায়নের প্রতিভা নজরে পড়ে অ্যাকাডেমির কোচ রণজিত রায়ের। জহুরির চোখ জহর চিনতে ভুল করেনি। রণজিতবাবু বুঝতে পারেন এই ছেলেটিকে ঠিকমত তৈরি করতে পারলে একদিন অনেকদূর যাবে। এরপর অ্যাকাডেমিতে দীপায়ন অনুশীলন করতে থাকে প্রশিক্ষক আলিরেজা ও বিশ্বজিত গায়েনের কাছে।

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal

এরপর এই অ্যাকাডেমি থেকেই ধীরে ধীরে নিজেকে ক্রমশ মেলে ধরতে শুরু করে দীপায়ন। প্রথমে ২০২৩-২৪ মরসুমে বাংলা ফুটবল দলে সুযোগ মেলে। চলতি বছরে দীপায়ন সুযোগ পায় রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে খেলার। সেখান থেকেই এবার অনুর্ধ্ব-১৭ ভারতীয় দলে। ভুবনেশ্বরে আয়োজিত ট্রায়াল থেকেই দীপায়নকে দলে নেন কর্তারা। বর্তমানে জাতীয় শিবিরে কোচ রঞ্জন ভট্টাচার্য্য ও জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে ফুটবল প্রশিক্ষণ নিতে ব্যস্ত দীপায়ন।

এদিকে দীপায়ন অনুর্ধ্ব-১৭ জাতীয় দলে সুযোগ পেয়েছে এই খবর ক্যানিংয়ে আসা মাত্রই খুশির হাওয়া গোটা এলাকাজুড়ে। শুধু গায়েন পরিবারের সদস্যরাই নন, দীপায়নকে নিয়ে এখন গর্বিত সমগ্র ক্যানিংবাসী।

Related Articles