দেশ

G7: ত্রিদেশীয় সফরে মোদি, যোগ দেবেন জি-৭ বৈঠকেও

প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফরে যাওয়ার আগে জানিয়েছেন, সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে আগামী বেশ কয়েকদিন তার একাধিক কর্মসূচি রয়েছে

Truth of Bengal: পাঁচ দিনের জন্য ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও পাক সংঘাত শুরুর পর থেকে এই প্রথম বিদেশ সফর। জানা গিয়েছে, তিনি কানাডাতেও যাবেন। কানাডার সফর শেষে প্রধানমন্ত্রী যাবেন দক্ষিণ-পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়ায়। সূত্রের খবর, মোদি কানাডায় জি-৭ (G7) বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফরে যাওয়ার আগে জানিয়েছেন, সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া সফরে আগামী বেশ কয়েকদিন তার একাধিক কর্মসূচি রয়েছে। সাইপ্রাসে গিয়ে সেদেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আছে তাঁর। অপরদিকে বিশিষ্টজনেদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং ইউরোপীয় ইউনিয়নে সাইপ্রাস এক গুরুত্বপূর্ণ সঙ্গী। তাঁর এই সফরে ভারতের সঙ্গে সাইপ্রাসের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করবে বলে আশাবাদী মোদি। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, কানাডায় জি-৭ (G7) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, পহেলগাঁওতে ২৬ পর্যটকের উপর নির্বিচারে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের কার্যকলাপের বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তানের মাটিতে থাকা ৯ জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পরেই ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন জনসভা থেকে শুরু করে মন কি বাত অনুষ্ঠানে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার কথা ঘোষণা করেন। তারপর দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এখন পরিস্থিতি শান্ত। আসন্ন জি-৭ (G7) বৈঠকে যোগ দিয়ে মোদি বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles