রাজ্যের খবর

ভাগীরথীতে ঘাট না বাঁধানোয় বাড়ছে বিপদ! প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন

Bhagirathi

The Truth of Bengal: ভাগীরথী নদীতে সঠিকভাবে ঘাট না বাঁধানোর ফলে বাড়ছে বিপদ।দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। নিত্যদিনই বহরমপুরের মতো ভিনজেলার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। ঘাটগুলিকে সঠিকভাবে বাঁধানোর দাবি তুলছে এলাকার মানুষ। পুরপ্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভেবে দেখছেন পুরপিতা নাড়ুগোপাল মুখার্জি।

শ্রাবণমাসে অগণিত মানুষ ভাগরথীতে ডুব দিতে আসেন।বহরমপুরের মতোই বীরভূমের মানুষও পবিত্র স্নানে মেতে উঠেছেন।কিন্তু ভাগীরথীর তীর সংলগ্ন ঘাটগুলির সঠিকভাবে বাঁধানোর দাবি উঠতে শুরু করেছে।যাঁরা এই নদীতে স্নান করতে আসেন তাঁরা পার পোক্তভাবে বাঁধানোর পক্ষে সওয়াল করছেন।কেউ কেউ বলছেন,ভাগীরথী নদীর ঘাটগুলিকে ঠিকভাবে বাঁধানো হলে দুর্ঘটনা কমতে পারে।

যাঁরা স্নান করতে আসছেন তাঁরা বলছেন,স্নান করতে এলেই সমস্যায় পড়তে হচ্ছে।তাঁদের অভিযোগ, এত গভীর এক একটি ঘাট, যার ফলে কোথাও কোথাও আবার ঠিকভাবে নামা যায় না। তাই দুর্ঘটনা ঘটছে।কেউ কেউ তলিয়ে গিয়েও পারে উঠতে পারেন না। সাঁতারে ভেসে যান অনেকেই।তাই বহরমপুরের পুরপিতা নাড়ুগোপাল মুখার্জি বলছেন,যে ঘাটগুলোর গভীরতা বেশি সেগুলি আপাতত বন্ধ করে দেওয়া উচিত। প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব পেলে পুরসভা ঘাট সংস্কার ও ঘাটের সশক্তিকরণের কাজকে তরান্বিত করতে পারে বলে আশ্বাস দেন পুরচেয়ারম্যান।

Related Articles