স্কুলে নিয়মিত অনুপস্থিত! ৬ জন ছাত্রীকে পরীক্ষায় বসতে অনুমতি না দেওয়ায় পড়ুয়া-অভিভাবকদের তান্ডব
Dakshineswar school students protest

The Truth of Bengal: দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাসে অনিয়মিত অনুপস্থিত থাকার ফলে একাদশ শ্রেণির ৬ জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। আর সেই ঘটনা জেনে স্কুলে এসে সেই ছাত্রীর অভিভাবকেরা স্কুলের ভেতর শিক্ষিকাদের হুমকি দিতে থাকে।স্কুলের ভেতরে ছাত্রীরা আত্মহত্যারও হুমকি দেয়।স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে চেয়ার থেকে তুলে। সেই চেয়ারেই ছাত্রীদের এক অভিভাবক বসে প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকিকাদের হুমকি দিতে থাকে।
শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের এই ধরনের দাদাগিরির ঘটনায় এলাকার শাসকদলের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই স্কুলটি কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের বিধানসভা কেন্দ্রে অবস্থিত। শাসকদলের কোনো নেতার প্রতিক্রিয়া না পাওয়া গেলেও। শিক্ষাঙ্গনে অভিভাবকদের দাদাগিরির ঘটনায় সরব হয়েছে সিপিএম ও বিজেপি। সিপিএমের প্রতিক্রিয়া, তৃণমূলের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা আরো একবার প্রমাণ করে দেয় রাজ্যে শিক্ষায় তৃণমূলের অপসংস্কৃতি ও অপসাশন চলছে। শিক্ষা দপ্তর পুরোটাই জেলে। তাই শিক্ষাঙ্গনে এই ছবি ছাড়া আর কি ছবি দেখবে বাংলার মানুষ।
পাশাপাশি বিজেপির প্রতিক্রিয়া, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাদের ওপর অভিভাবকদের এই ধরনের ঘটনা খুবই লজ্জাজনক। অভিভাবকরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটান। তাহলে ছাত্র-ছাত্রীরা কি শিখবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণেশ্বর থানার পুলিশ ছুটে আসে স্কুলে।
Free Access






