রাজ্যের খবর

একটানা বৃষ্টিতে সেবক এর কাছে ধস, বন্ধ যান চলাচল

Collapse near Sevak due to continuous rain, blocked traffic

The Truth Of Bengal : পাহাড়ে ধস নেমে সোমবার সকালে বেশ কিছুক্ষণ ডুয়ার্স-শিলিগুড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রইল। রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ গনেশ ঝোড়ার কাছে বিশাল গাছ সহ ধস নামে।

একটানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। আর এই বৃষ্টিতেই সেবক এর কাছে ধস। যার কারণে বন্ধ হয়ে যায় চান চলাচল। জানা গিয়েছে রবিবার রাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে সেবক পাহাড়ে। আর এই বৃষ্টির কারণে এদিন সেবক এর কাছে ধস নামে। বন্ধ হয়ে যায় ডুয়ার্স-শিলিগুড়ি সড়ক যোগাযোগ। লম্বা লাইন পড়ে যায় রাস্তার দুপাশে। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা। এরপর আর্থমুভার দিয়ে দ্রুত ধস সরানো কাজ শুরু হয়। যদিও রাস্তা প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে। এবং ধস সরিয়ে রাস্তা ফের চালু করা হয়।

 

Related Articles