Lok Sabha Election 2024: দুর্গম পথে উত্তরবঙ্গের বুথে পৌঁছাতে মাথায় হাত ভোট কর্মীদের, শেষ পর্যন্ত কী উপায় বের করল কমিশন ?
Lok Sabha Election 2024: In the end, what was the way for the poll workers to reach the booths of North Bengal by difficult route?

The Truth Of Bengal: আগামী ১৯ এপ্রিল সারা দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন যেমন, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রগুলির মধ্যে বেশ কয়েকটি বুথ দুর্গম এলাকায় রয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে পায়ে হেঁটে উঠতে হবে সেই সমস্ত বুথে। কখনো বৃষ্টি কখনো মেঘলা সেঁতসেঁতে আবহাওয়া। এরকমই তিনটে দুর্গম বুথ রয়েছে প্রথম দফায়। প্রায় ২০০০ ভোটারের বসবাস। সেখানে কিভাবে পৌছাবেন ভোট কর্মীরা?
শুধু ভোট কর্মী পৌঁছালেই তো হবে না, সঙ্গে নিয়ে যেতে হবে ভারী ইভিএম ও ভিভি প্যাড। এবার এই তিনটি বুথে ভোট কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। নির্বিঘ্নে ও নিরাপদে ভোটের বিভিন্ন সামগ্রী যাতে এই দুর্গম বুথগুলিতে তারা নিয়ে যেতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা। বিশেষ ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের ডেপুটি সিইও অরিন্দম নিয়োগী জানান, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাগ গুলির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে এই ব্যাগগুলো ব্যবস্থা করা হয়েছে। ওয়াটার প্রুফ ব্যাগ। এই ব্যাগ গুলি বহন করার ক্ষেত্রেও অনেক সহজ হবে। এই ব্যাগে করে ভোটের সামগ্রী নিয়ে যাবেন ভোট কর্মীরা। দুর্গম এলাকায় যে তিনটি বুথ রয়েছে তার মধ্যে দুটি বুথে অন্তত ৬ কিলোমিটার হেঁটে যেতে হবে। একটি বুথে দশ কিলোমিটার হেঁটে যেতে হবে। এই ব্যাগে ভোটের সামগ্রী নিয়ে যাওয়া সহজ হবে।
পরবর্তী দফায় এরকম দুর্গম এলাকা থাকলে সেক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার দ্বীপ এলাকায় এরকম অনেক প্রত্যন্ত বুথ রয়েছে। এইসব বুথের জন্য ভোট কর্মীরা যাতে সহজে পৌঁছাতে পারে বিশেষ ব্যবস্থা নেবে কমিশন। উত্তরবঙ্গের দুর্গম বুথে ভোট গ্রহণে বিশেষ ব্যবস্থা। ৬ থেকে ১০ কিমি পাহাড়ি পথে হেঁটে পৌঁছাতে হবে ৩টি বুথে। বক্সা, চুনাভাটি ও আদমা বুথে ভোট কর্মীদের জন্য বিশেষ ব্যাগের ব্যবস্থা।






