Child’s Death: তেহট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির শাস্তির দাবি জানালেন মৃত ছাত্রের বাবা
Mob violence erupts in Nadia's Tehatta after a third-grade student's death. Two accused die in public beating; police launch investigation into the tragic sequence of events.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার তেহট্টের নিশ্চিন্তপুর এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় শনিবার অগ্নিগর্ভ পরিস্থিতি হয় গোটা এলাকা(Child’s Death)। জনতার গণপিটুনিতে মৃত্যু হয় এক দম্পতির। আরো একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার এলাকা থমথমে থাকলেও স্বর্ণাভ বিশ্বাসের বাড়ি শোকস্তব্ধ। এই ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্রর বাবা সত্যেন্দ্রনাথ বিশ্বাসের দাবি, যারা তার ছেলেকে নৃশংসভাবে খুন করেছে তাদের ফাঁসির শাস্তি হোক। মুখের কথা বন্ধ হয়ে গেছে মায়ের। গোটা পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন কান্নায়। অভিযুক্ত পরিবারের সদস্যদের যেই স্থানে গণপিটুনি করা হয়েছিল সেইখানে মোতাইন রয়েছে পুলিশ, এছাড়াও অভিযুক্তর বাড়ির সামনে একইভাবে মোতায়েন রয়েছে পুলিশ। গোটা এলাকা থমথমে পরিস্থিতি।
আরও পড়ুনঃ ক্যান্সার টিকার সফল ট্রায়াল, অপেক্ষা শুধু অনুমোদনের
গত কালকের ঘটনা এখনো যেন চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। তৃতীয় শ্রেণীর ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পরিবারের ৭ জনের বিরুদ্ধে করা হয়েছিল অভিযোগ দায়ের, সেই অভিযোগের ভিত্তিতে ছোট্টু মন্ডল, সুপ্রিয়া ভৌমিক, কার্তিক মন্ডল এবং সুচিত্রা মন্ডল নামে চারজনকে গ্রেপ্তার করে তেহট্ট থানার পুলিশ। রবিবার ধৃতদের তোলা হয় তেহট্ট মহকুমা আদালতে(Child’s Death)। যদিও পুলিশের তরফে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। স্বর্ণভ বিশ্বাসের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। সেটি সফল না হওয়ায় নৃশংসভাবে খুন করে ডোবার জলে ভাসিয়ে দেওয়া হয়।
FB link: https://www.facebook.com/truthofbengal
শনিবার সকালে ডোবার জল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধারের পরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ, এরপর প্রতিবেশী অভিযুক্ত পরিবারের সদস্য উৎপল মন্ডল এবং সোমা মন্ডল কে গণপ্রহার করতে শুরু করে ক্ষুদ্ধ জনতা(Child’s Death)। গণপিটুনিতে মৃত্যু হয় এই দম্পতির। অন্যদিকে গণপিটুনির ঘটনায় পুলিশ গ্রামের ২০০ জনের বিরুদ্ধে সহমোটো মামলা রুজি করেছে, সেই কারণে বেশিরভাগ বাড়িতে নেই মানুষের দেখা। গ্রামের অধিকাংশ মানুষ ভুগছেন আতঙ্কে। নদীয়ার তেহট্টের নিশ্চিন্তপুর এলাকার চাঞ্চল্যকর ঘটনার আরো তদন্তের গতিবিধি বাড়িয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণনগর জেলা পুলিশ।






