রাজ্যের খবর

বিধ্বংসী আগুনে ছারখার বাড়ি! পুড়ে ছাই বহু আসবাব, তীব্র আতঙ্কে এলাকাবাসী

Charkha's house in devastating fire! A lot of furniture was burnt to ashes, the residents are in severe panic

The Truth Of Bengal :  শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- রাজ্যজুড়ে যখন চলছে সাইক্লোনের প্রভাবে বৃষ্টি! বৃষ্টির প্রভাবে কোথাও ভেসে যাচ্ছে রাস্তাঘাট, তো কোথাও ভাসছে বাড়ি। ঠিক সেই সময় উল্টো চিত্র দেখা গেল চন্দ্রকোনায়। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল একটি বাড়ি ও রান্নাঘর। কান্নায় ভেঙে পড়ল অসহায় পরিবার পরিজনেরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের এক নম্বর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর বাসুলিয়া গ্রামে।

গ্রামের নরেন্দ্রনাথ পন্ডিত ও সন্ন্যাসী পন্ডিত নামে ওই ব্যক্তিদের বাড়ি। সবে মাত্র চড়িয়েছিল হাড়িতে রান্না! বাড়ির উঠানে দমকা হাওয়ায় উড়তে পিছন দিকে তাকিয়ে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন! চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকাবাসীরা। পুকুর থেকে পাম্প বসিয়ে জল দিয়ে শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন! দমকা ঝড়ো হওয়ার কারনেই কাঠের উনুনের আগুন ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। পূড়ে ছারখার হয়েছে রান্নার সামগ্রী ও তিনটি সাইকেল এবং বেশ কিছু রান্নার আসবাপাত্র। তবে গ্রামের মানুষরা সঠিক সময় চলে আসার ফলে বড় কিছু ক্ষয়ক্ষতি ঘটেনি।

Related Articles