ভোট পঞ্চমীতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ
Bunch of allegations against central forces in Bhot Panchami

The Truth Of Bengal: পঞ্চম দফা নির্বাচন শুরু হতেই একের পর এক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। প্রথমে উলুবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ। পদক্ষেপ ন্যায় কমিশন। তারপর জঙ্গিপাড়ায় মহিলাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত হন আরও এক জওয়ান।
ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনেন বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তিনি সরাসরি অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিজেপি প্রার্থীর সঙ্গে যোগ রেখেছেন। একই সঙ্গে বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
এবার কল্যাণীর তৃণমূল কাউন্সিলর নিবেদিতা বসুকে হেনস্তার অভিযোগ সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর এ ধরনের আচারনে চাপের মুখে কমিশন। মহিলাদের নিরাপত্তা নিয়ে সড়ব হয়েছে শাসক শিবির।


