রাজ্যের খবর
৭৩-এ পা রাখলেন স্বপন দেবনাথ! কেক খাইয়ে শুভেচ্ছা ব্রাত্যর
Bratya Basu Celebrate Swapan Debnath’s Birthday

The Truth of Bengal: অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীর জন্মদিন পালন করলেন আরে মন্ত্রী। কার্যত কেক খাইয়ে মন্ত্রী স্বপন দেবনাথকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ব্রাত্য বসু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ এলাকায় খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসবে হাজির হয়েছিলেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু।
এই উৎসবে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথের ৭৩তম জন্মদিনও পালিত হয়। উৎসবে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী স্বপন দেবনাথকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, স্বপন দেবনাথ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষের সেবা করে আসছেন।
উৎসবে মন্ত্রী স্বপন দেবনাথের পক্ষে কেক কাটা হয়। এছাড়াও, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নলেন গুড়ের হাড়ি এবং স্মারক দিয়ে স্বাগত জানানো হয়।
Free Access






