রাজ্যের খবর

কাকভোরে বকুলতলা এলাকা থেকে উদ্ধার রক্তাত্ত মহিলার দেহ

Bloodied body of woman recovered from Bakultala area in Kakvhor

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ চব্বিশ পরগনা: মঙ্গলবার রাতে বকুলতলা থানার হাট হাত চাপড়ি এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ওই এলাকার ফাঁকা রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয় রাতে। স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে রাস্তার উপর বসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ পৌঁছানোর আগেই রাস্তার উপরে লুটিয়ে পড়েন ওই মহিলা। তাঁকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষ ও পুলিশ। তারপর সেখানে কর্মরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তার মাথায় একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলেও জানানো হয়েছে। ওই মহিলার বয়েস ৩৫ বছর বলে অনুমান করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত তাঁর কোন পরিচয় পাওয়া যায়নি।