রাজ্যের খবর
পুলিশকে ফের কুৎসিত মন্তব্য বিজেপি নেতার, কি বললেন শ্যামাপদ?
BJP leader makes ugly comments to police again, what did Shyamapad say?

Truth Of Bengal: সাঁইথিয়ায় সদস্য সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা বীরভূম জেলা প্রাক্তন জেলা সভাপতি বিজেপির শ্যামাপদ মন্ডলকে। ঘটনার দিন তিনি বক্তব্য রাখতে গিয়ে কুকুরের সঙ্গে তুলনা করেন সাঁইথিয়া থানা পুলিশকে। সঙ্গে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বলেন, যদি কোন তৃণমূল নেতা আমার গায়ে হাত দিতে আসে তাহলে আমিও সময় পেলে খাল খিঁচে নেব। ইতিমধ্যেই সাঁইথিয়া ব্লকে এরকম বিতর্কিত মন্তব্যের জেরে ঝড় উঠেছে।
ফের পুলিশকে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার, কি বললেন শ্যামাপদ? pic.twitter.com/BlTiAuPXiV
— TOB DIGITAL (@DigitalTob) November 26, 2024






