Bidi Protests: বীরভূম জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন সিআইটি এর পক্ষ থেকে বীরভূম জেলাশাসক দফতরে ডেপুটেশন প্রদান
Bidi workers allied to CITU march from Red Cross Society to Deputy Commissioner’s office in Birbhum, seeking wage rise, PF coverage, ID cards, and bonus.
Truth Of Bengal: এদিন বীরভূম জেলা পুলিশ শ্রমিক ইউনিয়ন সি আই টির সদস্যরা চার দফা দাবি নিয়ে সিউড়ি পুলিশ লাইন রেডক্রস সোসাইটি থেকে মিছিল শুরু করে(Bidi Protests)। জেলাশাসক দপ্তরে সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে জেলাশাসক দপ্তরের চার দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন প্রদান করেন।
[আরও পড়ুনঃ Rinku Engagement: আমার হয়ে প্রিয়ার সঙ্গে প্রথম কথা বলেছিলেন নীতীশ ভাই : রিঙ্কু]
তাদের প্রথম দাবি সরকার ঘোষিত নিত্যতম মজুরি অবিলম্বে চালু করতে হবে চুক্তি অনুযায়ী সর্বমোজুর দিতে হবে। দ্বিতীয় দাবি সকল বিড়ি শ্রমিক দের পি এফ এর অন্তর্ভুক্ত করতে হবে(Bidi Protests)। তৃতীয় দাবী সকল বিড়ি শ্রমিকের পরিচয় পত্র দিতে হবে। এছাড়াও চতুর্থ দাবি তাদের সকল বিড়ি শ্রমিকদের বর্ধিত হারে বোনাস দেওয়ার ব্যবস্থা করতে হবে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই চার দফা দাবি নিয়ে এদিন তারা জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। সিপিএমের দলীয় পতাকা নিয়ে তাদের দাবি পূরণের আশায় একটি লিখিত অভিযোগ ডেপুটেশন আকারে জেলা শাসকের দপ্তরে জমা দেন তারা।





