রাজ্যের খবর

২৪ ঘন্টার মধ্যে রঙ বদল! ফের বিতর্কে ভরতপুরের বিধায়ক

তিনি বলেন, ‘’মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে আর জমি দখল, জায়গা দখল করা আমরা বরদাস্ত করবো না।''

Truth Of Bengal: আবারও বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের সালারের সভা থেকে হুঁশিয়ারি দিলেন তিনি।

WAR HOUSE উদ্বোধন ও সভা করতে এসে প্রধানদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “দল যদি মনে করে আমাদের মত অযোগ্যদের প্রয়োজন নেই, তার ২৪ ঘন্টার মধ্যে জেলার রাজনীতির রঙ বদলায় তা দেখে নেবেন।”

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘’মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে আর জমি দখল, জায়গা দখল করা আমরা বরদাস্ত করবো না।”

তিনি আরও যুক্ত করেন, ‘’বিধায়ক হওয়া সত্ত্বেও আমাদের হাতে কোনও অঞ্চল কমিটি নেই। পঞ্চায়েত নির্বাচনে অর্থের বিনিময়ে পুলিশকে নিয়ে যাদের জনপ্রতিনিধি করেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ না রেখে টাকা লুট, জমি লুট করতে ব্যাস্ত।”

দলের জেলা সভাপতির নাম না নিয়ে তিনি বলেন, ‘’কান্দি পৌরসভা ও পঞ্চায়েত সমিতি, বফরমপুর পৌরসভা, গোকর্ণ পার্ক লুটে খাচ্ছে, আর ভোটের সময় তৃণমূল তৃতীয় স্থানে। তাদের নেতৃত্ব মানবো না। দল যদি মনে করে আমাদের মত অযোগ্যদের প্রয়োজন নেই, তার ২৪ ঘন্টার মধ্যে জেলার রাজনীতির রঙ বদলায় তা দেখে নেবেন।”

Related Articles