ফের ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ২৮ জন বাংলাদেশী মৎস্যজীবীসহ ট্রলার আটক করল কোস্ট গার্ড
এরপরই এফবি সাগর নামের ওই ট্রলারটিকে রবিবার গভীর রাতে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: আবারও একটি বাংলাদেশের ট্রলার সহ ২৮ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।রবিবার ভারতীয় জল সীমানায় টহলদারির সময় সন্দেহজনকভাবে একটি বাংলাদেশের ট্রলারকে ভারতীয় জনসিমার মধ্যে ঘোরাঘুরি করতে দেখে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এরপরই এফবি সাগর নামের ওই ট্রলারটিকে রবিবার গভীর রাতে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।
ওই ট্রলারে মোট ২৮ জন মৎস্যজীবী ছিল বলে জানা গিয়েছে। ধৃত মৎস্যজীবীদের সোমবার সকালে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। ধৃত ২৭ জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের কুতুবদিয়া এলাকায়। আটক হওয়া ধৃত মৎস্যজীবীদের সোমবার সকালে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির পক্ষ থেকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, ধৃত মৎস্যজীবীদের মঙ্গলবার কাকদ্বীপ আদালতে তোলা হবে। এ নিয়ে বারবার ভারতীয় জন সীমানায় এই অনুপ্রবেশ কে ঘিরে উপকূলবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত গোয়েন্দা বিভাগ।



