কলকাতারাজ্যের খবর

SIR: এবার শুনানির নোটিস পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব

আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ কেও নির্বাচন কমিশন থেকে শুনানি নোটিশ জারি করা হয়েছে।

Truth Of Bengal: রাজ্য সরকারের প্রাক্তন মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তীকে শুনানি নোটিস দিতে চলেছে নির্বাচন কমিশন। তথ্য অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ক্ষেত্রে অশোক মোহন চক্রবর্তীর নাম রয়েছে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ কেও নির্বাচন কমিশন থেকে শুনানি নোটিস জারি করা হয়েছে।

ইতিমধ্যেই আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে শুনানি নোটিস দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। তথ্য অসংগতিপূর্ণ ভোটার তালিকার ক্ষেত্রেও কাজ অনেকটাই এগিয়েছে। সেই তালিকায় পড়েছেন অশোক মোহন চক্রবর্তী। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রাজ্যের সচিব হিসাবে দায়িত্বভার পালন করেছেন অশোক মোহন চক্রবর্তী।

Related Articles