রাজ্যের খবর

বাংলাদেশে নিগৃহীত সায়ন একই মঞ্চে শুভেন্দুর সঙ্গে, কী করলেন বিরোধী দলনেতা?

Bangladesh's oppressed Sayan is on the same stage with Shuvendu, what did the opposition leader do?

Truth Of Bengal: কয়েকদিন আগে ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। ঢাকায় প্রকাশ্য রাস্তায় কয়েক জন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি। কেড়ে নেওয়া হয় তাঁর সমস্ত টাকা-পয়সা। তাঁর মাথাতেও আঘাত করা হয়।

কোনও রকমে বন্ধুর সাহায্যে প্রাণ বাঁচিয়ে তিনি দেশে ফেরেন। সেই অভিজ্ঞতা এখনও তাঁকে বিধ্বস্ত করে রেখেছে। বৃহস্পতিবার সেই সায়নকে একই মঞ্চে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এদিন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ও প্রভু চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় রানি রাসমনিতে একটি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, বিধায়ক বঙ্কিম ঘোষ, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও সনাতনী নেতৃত্ব। সভামঞ্চে দেখা যায় বেলঘরিয়ার সায়ন ঘোষকেও। সভামঞ্চে মাথা নত করে সায়নকে প্রণাম করেন বিরোধী দলনেতা। প্রত্যুত্তরে সায়নও প্রণাম করেন শুভেন্দুকে। এরপর সায়নের গলায় গেরুয়া উত্তরীয় পড়িয়ে দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। সায়ন এরপর গিয়ে বসেন মঞ্চে রাখা চেয়ারে। এদিনের সভায় বক্তারা বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

Related Articles