রাজ্যের খবর

বনগাঁর সীমান্তে সরকারি সভায় শাহ, দিলেন ২০২৬ –র পরিবর্তনের ডাক 

At the government meeting at Bangaon border, Shah gave a call for change in 2026

Truth of Bengal: পশ্চিমবঙ্গে পা দিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় শোনা গেল পরিবর্তনের ডাক। শনিবার রাতেইকলকাতায় পৌঁছেছেন তিনি। রবিবার বনগাঁয় সীমান্তরক্ষী বাহিনীর একটি অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে রাজনৈতিক বার্তা দিতে দেখা গেল। শাহ বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি তিনি জানালেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যার মুখোমুখি হতে হবে না।

অনুপ্রবেশ রুখতে কড়া সুর শোনা গেল অমিত শাহের গলায়। পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করতে গিয়ে শাহ বলেন, ‘‘গত ১০ বছরে মোদী সরকার অনেক ভালো কাজ করেছেন। কাজে কোনওরকম ত্রুটি রাখেননি। ২০২৬ সালের নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের যে খেদ রয়েছে তা সব দূর করে দেবেন বলেও তিনি আশ্বাসবাণী দিলেন।

’’ শাহের মুখে শোনা গেল, পশ্চিমবঙ্গের স্থলবন্দর কর্তৃপক্ষের কাজের প্রশংসাও। গোটা এলাকায় উন্নয়ন হচ্ছে। তবে বঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ২০২৬ সালে আপনারা রাজ্যে পরিবর্তন এনে দিলে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে। উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য বলেও তিনি দাবি করলেন। বাংলার প্রাপ্য টাকা দেওয়া নিয়েও তৃণমূলকে এক হাত নিলেন অমিত শাহ।

কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বাংলাকে ২.৯ লক্ষ কোটি টাকা এবং মোদী সরকার বাংলাকে গত ১০ বছরে৭.৭৪ লক্ষ কোটি টাকা দিয়েছে। তবে কেন্দ্রের দেওয়া সব টাকা বাংলায় এসে দুর্নীতির বলি হয়ে যায় বলে দুষলেন শাহ। বাংলায় ‘অচ্ছে দিন’ খুব শীঘ্রই এগিয়ে আসছে বলেও তিনি মনে করিয়ে দেন। মোদী সরকারের প্রসংশা করে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণও বেড়েছে। আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছ’টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের আগে শাহের বার্তা দলকে বাড়তি মনোবল জোগাবে বলে মনে করছেন অনেকে।

Related Articles