মিষ্টিতে ২৪ ক্যারেট সোনার কাজ! দাম ১৪ হাজার, কোথায় বিকোচ্ছে এই মিষ্টি?
Sweet work of 24 carat gold! The price is 14 thousand, where are you selling this sweet?

Truth Of Bengal, Barsa Sahoo : প্রতি বছর দীপাবলিতে কিছু বিশেষ মিষ্টি বাজারে আনা মহারাষ্ট্রে একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। এবার অমরাবতীর এক দোকানদার আনলেন এক অনন্য মিষ্টি ‘সোনারী ভোগ’। যা তৈরি করা হয়েছে বাদাম, কাজু, কিশমিশ ও পেস্তা থেকে। শুধু তাই নয়, এই মিষ্টিতে ২৪ ক্যারেট সোনার কাজ করা হয়েছে। শুধু অমরাবতী নয় গোটা মহারাষ্ট্রেই এই মিষ্টির চাহিদা দেখা যাচ্ছে।

যে মিষ্টিতে ২৪ ক্যারেট সোনার কাজ করা হয়েছে তা ‘রঘুবীর মিষ্টি’ নামে একটি দোকানে তৈরি করা হয়েছে। এই ২৪ ক্যারেট সোনার কাজের সোনারী ভোগের দাম প্রতি কেজি ১৪ হাজার টাকা রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩ হাজার টাকা বেশি। সোনার দাম বাড়লেও শুধু অমরাবতী নয়, গোটা মহারাষ্ট্রেই এই মিষ্টির চাহিদা দেখা যাচ্ছে। মিষ্টি নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।
দোকানি চন্দ্রকান্ত পপট বলেন, দীপাবলিতে বিশেষ মিষ্টির ঐতিহ্য রয়েছে এবং সোনার কাজ করা এই মিষ্টি মানুষকে আকৃষ্ট করছে। প্রতিটি বাড়িতেই দীপাবলিতে বিশেষ মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে। এ কারণে বাজারে 24 ক্যারেট সোনার কাজ দিয়ে ‘সোনারী ভোগ’ মিষ্টির কাজ শুরু হয়েছে। জানিয়ে রাখি এই বিশেষ মিষ্টি নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এটি দেখতে ও কিনতে অমরাবতীর বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।






