
The Truth of Bengal: সম্পত্তি জেরে দাদার হাতে খুন হল ভাই। এমনকি খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কালিনগর এলাকায়। মৃতের পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল দুই ভাইয়ের। আর তারপরেই মোহনলাল দাসকে খুন করে মতিলাল দাস।
খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি। পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল। গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়। বড় ভাই মতিলাল দাস বিতর্ক চলাকালীন ইট দিয়ে ছোট ভাই মোহন লাল দাসের মাথায় আঘাত করে।
তড়িঘড়ি পরিবারের লোকজন মোহনলাল দাস কে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত। তারপরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে এলাকায় চরম উত্তেজনা পুলিশ তদন্ত শুরু করেছেন। মৃতদেহকে ময়না তদন্তে পাঠানো হয়েছে।
Free Access






