রাজ্যের খবর

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বেতন বৃদ্ধি অস্থায়ী শ্রমিক ও নিরাপত্তারক্ষী কর্মীদের

Ahead of the Lok Sabha elections, salary hikes for temporary workers and security personnel in the state

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এর অস্থায়ী শ্রমিক ও নিরাপত্তারক্ষী কর্মীদের বেতন বাড়ল। ২৯৩ জন কর্মীর এক হাজার টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে শ্রমিকরা এই বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছে সংস্থার চেয়ারম্যান।

এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বৃহস্পতিবার জানান, “সংস্থার নিজস্ব ঠিকা শ্রমিক, নিরাপত্তারক্ষী সহ প্রায় ৩০০ জনের বেতন বাড়ানো হচ্ছে। তাঁরা এতদিন প্রতি মাসে সাত হাজার টাকা করে পেতেন। এপ্রিল মাস থেকে সেটা বেড়ে আট হাজার টাকা হচ্ছে। দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের স্থায়ী, অস্থায়ী কর্মীরা বেতন বাড়ানোর দাবি করে আসছেন। তার মাঝে অস্থায়ী, চুক্তিভিক্তিক প্রায় দু’হাজার কর্মীর বেতন হঠাৎ করেই দু’হাজার টাকা কমিয়ে দেওয়া হয়। সেই বেতন এখনও ঠিক হয়নি। কর্মী ইউনিয়নগুলোও বিষয়টি নিয়ে আন্দোলন চালাচ্ছে। এর মাঝে প্রায় তিনশো কর্মীর বেতন বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই বেতন বৃদ্ধি বলে মনে করছে একাংশ।

নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাসের বক্তব্য, ‘শ্রমিক, কর্মচারীদের দাবি আদায় নিয়ে সংগঠন আন্দোলন করছে। দাবি নিয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে। ন্যূনতম বেতন তাঁদের দিতে হবে। তবে বেতন এক হাজার টাকা বাড়ায় খুশি।’

FREE ACCESS

Related Articles