রাজ্যের খবর

মিষ্টির দোকানে রসগোল্লা খাওয়া নিয়ে চলল গুলি, বসিরহাটে দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলিতে জখম যুবক

A young man was injured in Basirhat shooting while eating rasgolla in a sweet shop

The Truth Of Bengal : মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বচসা গন্ডগোল মারধর বেশ কয়েক রাউন্ড গুলি এক ক্রেতা গুলিবিদ্ধ হাসপাতালে ভর্তি। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসিরহাট থানার কলেজ পাড়ার ঘটনা। টাকি রোডের পাশে তাপস মণ্ডলের মিষ্টির দোকানে ঘটনা ঘটে আজ রাত্রি আটটা নাগাদ। ওই মিষ্টির দোকানে বেশ কয়েকজন যুবক মিষ্টি খেতে যায় মিষ্টিতে পোকা দুর্গন্ধ বলে প্রতিবাদ করলে মিষ্টি ব্যবসায়ী তাপস মণ্ডলের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে বচসা মারধোর এই নিয়ে ব্যবসায়ী যুবকদের মধ্যে ঘটনার চরমে ওঠে।

তারপর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে দোকানের সামনে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।সেই সময় ওই দোকান থেকে এক মিষ্টি কিনছিল ক্রেতা বছর ৪৫ এর নবীন কুমার দাস তার  বাঁদিকের কোমরে গুলি লাগে বলে জানা যায়, দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। অসংখ্য জনক অবস্থায় উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলায় ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলেজপাড়া এলাকায় যে যার মত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে এলাকা থেকে চলে যায় ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনার দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। ঘটনার জেরে ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পরেন  তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

 

FREE ACCESS 

Related Articles