রাজ্যের খবর

শীতের শুরুতেই উত্তরপাড়া জুড়ে পরপর চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী

A series of thefts across Uttarpara at the beginning of winter, residents of Uttarpara in panic

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: গত এক সপ্তাহে উত্তরপাড়া এলাকার সাত নম্বর ওয়ার্ডে পর পর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। সম্প্রতি চুরির ঘটনা পূজার পর কিছুটা কমলেও আবারও পর পর চুরির ঘটনায় কপালে চিন্তার ভাঁজ উত্তরপাড়া বাসীর।

সম্প্রতি সাত নম্বর ওয়ার্ড এলাকায় একটি স্কুটি এবং তেঁতুলতলা এলাকায় স্কুটি চুরির ঘটনা ঘটে। এর দুদিন কাটতে না কাটতেই আবারও ফাঁকা বাড়িতে চুরির ঘটনা।

গতকাল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তপন কুমার বসু সাত নম্বর ওয়ার্ডে বিধান পার্ক এলাকায় একটি বাড়ির এক তলায় ভাড়া থাকেন, সন্ধ্যা হলে তিনি দিদির বাড়ি যান, এরপর রাত বাড়লে বাড়ি না এসে আজ সকালে বাড়ি এসে দেখেন সামনের গেটের তালা ভাঙ্গা, গড্রেজের আলমারি ভাঙ্গা, লোকার লণ্ড ভন্ড, লোকারের ভিতর থেকে নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

যদিও ওই এলাকায় একাধিক গুণী জনের বাস, বিচারক থেকে আইনজীবী। এলাকার মানুষের ক্ষোভ রাত বাড়লেই এলাকায় অসামাজিক কর্ম কান্ড বেড়ে যায়, সাধারণ মানুষ অতিষ্ঠ বেপরোয়া বাইক দৌরাত্মে,পাশেই চলছে বেআইনি মদ বিক্রি।
পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে নজরদারি বাড়ানো, সঙ্গে সঙ্গে পুরসভার উচিত রাস্তায় রাস্তায় সি সি ক্যামেরা লাগানো।

যদিও এই বিষয় পুলিশ ঘটনাস্থলে আসেন এবং সরজমিনে তদন্ত শুরু করেন, পুলিশের এক কর্তা জানান এলাকায় সি সি ক্যামেরার নজরদারীর খুবই প্রয়োজন। আমরা আগামীদিনে নাগরিক সচেতনতায় বিশেষ গুরুত্ব দেব।

Related Articles