রাজ্যের খবর

পুলিশি তৎপরতায় বারুইপুরে উদ্ধার ৬১ কেজি গাঁজা সহ একটি গাড়ি

61 kg of ganja was recovered in Baruipur during the police operation

The Truth of Bengal,জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জি: বারুইপুর বাইপাস সংলগ্ন এলাকায় আনুমানিক ৬১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ ব্যাক্তি ও আটক ১ টি গাড়ি বুধবার সকাল ১১ টা নাগাদ বারুইপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওড়িশা থেকে একটি গাড়িতে করে ৬১ কেজি গাঁজা নিয়ে আসার সময় বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন হয়।

এবং বারুইপুর বাইপাস সংলগ্ন এলাকায় আটক করে গাড়ি টি কে। তল্লাশি চালিয়ে সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ৬১ কেজি গাঁজা। আটক করা হয়েছে এক ব্যক্তিকে, ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বারইপুর থানার পুলিশ।

Related Articles