রাজ্যের খবর

পায়ে হেঁটে যাত্রা শুরু ৫১ সতীপীঠের

51 Satipeeth

The Truth of Bengal: হেঁটে সতীপীঠ ভ্রমণ। একটা দুটো নয় বিশ্বের সবকটি। এক পুন্যার্থীর স্বপ্ন সবকটি সতী পিঠে পৌঁছে যাবেন তিনি। ৫১ সতী পিঠে পৌঁছে রেকর্ড গড়বেন। স্বপ্ন পূরণে সেই যাত্রা শুরু হয়েছে। দেশের একাধিক ধর্মীয় স্থান ঘোরার পর রামপুরহাট থেকে তারাপীঠের পৌঁছেছেন। যাত্রা চলতেই থাকবে জানালেন পুন্যার্থী দুর্গাপ্রসাদে ৫১ টি সতীপীঠ পায়ে হেঁটে যাত্রা শুরু মধ্য প্রদেশের ভোপালের দূর্গাপ্রসাদের।

মনে তার বিশ্বাস ও স্বপ্ন ভারত সহ বাংলাদেশ,পাকিস্তান ও শ্রীলঙ্কায় অবস্থিত সবকটি সতীপীঠে পৌঁছবেন তিনি।  আর সেই লক্ষ্য পূরণে বেরিয়ে পড়েছেন তিনি। ইতিমধ্যেই দেশের একাধিক ধর্মীয় স্থান ঘুরে পৌঁছেছেন রামপুরহাট। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছাবেন তারাপীঠে। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার পায়ে হেঁটে পথ অতিক্রম করছেন তিনি। দূর্গাপ্রসাদ বলেন  যত পরিশ্রমই হোক – এক এক করে পৌছবেন সমস্ত সতীপীঠে।

এই পুন্যার্থী বলেন সারাদিন তেমন খাওয়া-দাওয়া করছেন না চা-বিস্কুট খেয়েই তার দিন কেটে যায়। আর রাতের আশ্রয়স্থল বলতে মন্দির। হাঁটতে হাঁটতে রাতে  কোন একটা মন্দির  খুঁজে রাতটা কাটিয়ে দেন। তার আশা ৫১ টি সতীপীঠের মধ্যে যেগুলি  যেতে বাকি আছে  হাঁটতে হাঁটতে বছরখানেকের মধ্যে সব জায়গায় পৌঁছতে পারবেন। শুধু সতীপীঠ নয়, ইতিমধ্যে গুজরাট,রাজস্থান,মথুরা,দিল্লি,হরিয়ানা, পাঞ্জাব,অমরনাথ, লাদাখ, হিমাচলপ্রদেশ, নেপাল, বিহার, অযোধ্যা,বাবাবাধাম এরকম  বউ ধর্মস্থান ঘুরে এসেছেন তিনি।

Related Articles