রাজ্যের খবর

১০০ দিন অতিক্রান্ত, বিচার পাননি নির্যাতিতা সল্টলেকে সিবিআই দফতর অভিযানে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের

100 days have passed, the victim has not received justice, says Junior Doctors Association on CBI office raid in Salt Lake

Truth Of Bengal: আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে ১০০ দিন অতিক্রান্ত। ঘটনায় জড়িতদের দ্রুত সাজার দাবিতে সিবিআই দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে-এ ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের। এখনো কেন অপরাধীরা সাজা পেল না তা নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি জুনিয়র ডক্টরস ফ্রন্টের থ্রেট কালচার নিয়েও এদিন সোচ্চার হন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে জুনিয়র চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা এসে পৌঁছায় সিজিও ভবনে।

ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে সিবিআই আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিবিআই এর কাছে তদন্তের গতি বাড়ানোর দাবি জানিয়েছেন। যে দাবি দাওয়া নিয়ে এদিন তাদের এই কর্মসূচি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য, এক, অপরাধীদের জন্য কঠোরতম শাস্তি। দুই, ধর্ষণ ও খুনের মত বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি দিতে হবে। তিন, দোষীদের বিরুদ্ধে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে হবে। চার, স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে সহ ইত্যাদি।

এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, তদন্তকারী সংস্থা প্রাথমিক চার্জসিট জমা দিয়েছে। তবে এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জের জমা করেনি। তদন্তের গতি প্রকৃতি স্লথ রয়েছে। নির্যাতিতার সুবিচার দ্রুত হওয়া প্রয়োজন। এদিন জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর বিরুদ্ধেও সোচ্চার ছিলেন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচারের জন্ম দিয়ে উল্টে তাদেরকেই অভিযুক্ত সাজানো হয়েছিল বলে অভিযোগ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কিভাবে এল তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তাঁরা।

Related Articles