Uncategorized

অপারেশন ‘সিঁদুর’ চলাকালীন উরির জলবিদ্যুৎ কেন্দ্র বাঁচিয়ে পুরস্কৃত ১৯ CISF জওয়ান

পাকিস্তান উরির জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের ছক কষেছিল, তবে ১৯ জন সিআইএসএফ জওয়ানের বীরত্ব সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়।

Truth Of Bengal: ভারত-পাক সম্পর্কের উত্তেজনা ছয় মাস পার হলেও, সেদিনের সাহসিকতার গল্প আজও প্রাসঙ্গিক। সম্প্রতি উরি অঞ্চলে পাকিস্তানের পরিকল্পিত হামলার মুখে পড়া একটি জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষা ও গ্রামবাসীদের নিরাপদে সরানোর কাহিনি সামনে এসেছে। পাকিস্তান উরির জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের ছক কষেছিল, তবে ১৯ জন সিআইএসএফ জওয়ানের বীরত্ব সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। তাদের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সিআইএসএফ কর্তৃপক্ষ সম্প্রতি তাদের পুরস্কৃত করেছে।

বারামুলার বিতস্তা নদীর তীরে অবস্থিত উরির এই জলবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কমান্ড্যান্ট রবি যাদবের নেতৃত্বে ১৮ জন সিআইএসএফ জওয়ান। ৬-৭ মে অপারেশন ‘সিঁদুর’ চলাকালীন পাকিস্তানের ড্রোন হামলা ও গোলাবর্ষণ মোকাবেলা করে তারা শুধু জলবিদ্যুৎ কেন্দ্রকে রক্ষা করেননি, ২৫০ জনেরও বেশি গ্রামবাসীকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছেন। জওয়ানদের বুদ্ধি ও নিঃস্বার্থ সাহসিকতার কারণে এলাকায় কোনো প্রাণহানি ঘটেনি।

অপরদিকে, ভারতের সেনারা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে প্রিসিশন স্ট্রাইক চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা সন্ত্রাসীদের বেস। গভীর রাতে চালানো এই অপারেশনে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর ধ্বংস করা হয়। পুরো অভিযান চলাকালীন নজরদারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সিআইএসএফ জানিয়েছে, সীমান্তে গোলাবর্ষণের সময় এই জওয়ানরা অসামান্য সাহসিকতা প্রদর্শন করেছেন। তারা শুধু দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করেননি, জীবন বিপন্নের ঝুঁকি নিয়ে গ্রামবাসীদের নিরাপদে সরিয়েছেন। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই ১৯ জন জওয়ানকে তাদের সাহসিকতার জন্য স্বীকৃতি দেওয়া হয়।

Related Articles