এসআইআর প্রক্রিয়া দেখতে বঙ্গে আসছেন কমিশনের তিন অফিসার
প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ ও আধিকারিক বিভোর আগরওয়াল বঙ্গ সফরে আসছেন।
জয় চক্রবর্তী: এস আই আর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। জোড়া চিঠি মুখ্যমন্ত্রী দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এস আই আর প্রক্রিয়া চলাকালীন একাধিক বিএলও’র মৃত্যু হয়েছে। এত কম সময়ের মধ্যে এস আই আর প্রক্রিয়া করা সম্ভব নয়। তাই আপাতত স্থগিত রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কমিশনকে।
এসআইআর প্রক্রিয়া দেখতে আসছেন কমিশনের তিন অফিসার pic.twitter.com/qmG0kApOlP
— TOB DIGITAL (@DigitalTob) November 26, 2025
এস আই আর প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা এবং সমস্যা থাকলে তার সমাধানের উপায় করতে দিন দিন নির্বাচন কমিশন তিনজন বিশেষ আধিকারিককে বঙ্গ সফরে পাঠাচ্ছে। শুক্রবারের মধ্যেই এই তিন আধিকারিক চলে আসবেন পশ্চিমবঙ্গে। প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ ও আধিকারিক বিভোর আগরওয়াল বঙ্গ সফরে আসছেন।
পশ্চিমবঙ্গের এস আই আর এর কাজ তত্ত্বাবধান করতেই দিন নির্বাচন কমিশন থেকে এই বিশেষ আধিকারিকদের পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতার সিইও অফিসে বার্তা এসে পৌঁছেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর অধীনে থেকেই পশ্চিমবঙ্গের এস আই আর প্রক্রিয়া, তত্ত্বাবধান করবেন এই তিন অফিসার।






