প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আর ঢুকবে না বিপজ্জনক লিঙ্ক! হ্যাকারদের রুখতে মেটার নতুন ‘সুরক্ষা কবচ’

এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে ফলে হোয়াটসঅ্যাপে তথ্য চুরির ভয় নেই বা চ্যাট লিক হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷

Truth of Bengal: জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp এ এখন শুধুমাত্র ব্যক্তিগত কথাবার্তা নয় , অনেকেই অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের নথি, ছবি, ভিডিও শেয়ার করে থাকেন৷ এমনকি সাংবাদিক ও পদস্থ আধিকারিকরাও জরুরি কথাবার্তা হোয়াটসঅ্যাপে টেক্সট অথবা কলিংয়ের মাধ্যমে করেন। এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে ফলে হোয়াটসঅ্যাপে তথ্য চুরির ভয় নেই বা চ্যাট লিক হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷

এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা আরও উন্নত করতে Meta নয়া সিক্যুরিটি ফিচার চালু করল। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক সময় হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর কাছে অ্যাটাচমেন্ট পাঠিয়ে দেয় সাইবার জালিয়াতরা যা খুললেই বিপদ হয়। সেই ঝুঁকি কমাতে Strict Account Settings লঞ্চ করল মেটা। সাইবার বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা মূলত হোয়াটসঅ্যাপে অ্যাটাচমেন্টের মাধ্যমে ম্যালওয়্যার পাঠিয়ে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেদের দখলে আনে। ভিডিও, ছবি, পিডিএফ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ফোনে ম্যালওয়ার চালু হয়ে যায়। এবং ফোন থেকে ডেটা কালেক্ট করে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে থাকে ৷

তবে নতুন এই ফিচার চালু করার ফলে কোনও অজানা, অচেনা নম্বর থেকে ঢুকবে না কোনও অ্যাটাচমেন্ট।হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি অপশনাল ফলে ব্যবহারকারী ইচ্ছা করলে তবেই চালু হবে। এই ফিচারটি চালু করলে অজানা বা অপরিচিত কোনও নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অ্যাটাচমেন্ট পাঠানো যাবে না। এমনকি অপরিচিত নম্বর থেকে ফোনকল এলেও তা নিজে থেকেই সাইলেন্ট হয়ে যাবে ৷

Related Articles