প্রযুক্তি

এবার ভারতের বাজারেও সবচেয়ে শক্তিশালী Snapdragon প্রসেসরযুক্ত স্মার্টফোন

OnePlus 15 5G ফোনের 12GB RAM এবং 256GB Storage মডেলের দাম ৭২৯৯৯ টাকা আর এই ফোনের 16GB RAM ও 512GB Storage ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭৯৯৯৯ টাকা।

Truth Of Bengal: মোবাইল প্রস্তুতকারক সংস্থা OnePlus ভারতের বাজারে দেশের প্রথম শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ নতুন ফ্ল্যাগশিপ OnePlus 15 প্রিমিয়াম স্মার্টফোন আনল। OnePlus 15 5G ফোনের 12GB RAM এবং 256GB Storage মডেলের দাম ৭২৯৯৯ টাকা আর এই ফোনের 16GB RAM ও 512GB Storage ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭৯৯৯৯ টাকা। Infinite Black, Sand Storm এবং Ultra Violet রঙে মিলবে।

উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য OnePlus 15 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর, f/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো S5KJN5 লেন্স এবং 116° FoV সহ 50MP আলট্রা ওয়াইড OV50D লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও OnePlus 15 5G ফোনে Bluetooth 6.0 ও NFC সহ Wi-Fi 7 এবং ডেডিকেটেড ওয়াইফাই চিপ ও USB 3.2 Gen 1, নয়েস ক্যানসেলেশন সহ 3-Mic এবং Infrared Remote Control ফিচার রয়েছে।

OnePlus 15 5G ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির QHD+ ডিসপ্লে আর Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পাশাপাশি সুন্দর গ্ৰাফিক্সের জন্য Adreno 840 GPU রয়েছে। হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 360 Cryo-Velocity কুলিং সিস্টেম রয়েছে। এছাড়াও LPDDR5X Ultra+ RAM এবং UFS 4.1 Storage প্রযুক্তি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 ফোনে 7300mAh battery রয়েছে। এছাড়াও স্মার্টফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে আল্ট্রাসাউন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।