Jio Phone: ছোট ও বয়স্কদের সুরক্ষার জন্য Jio আনল “ভারতের প্রথম স্মার্ট, সুরক্ষিত ফোন”
জিওর এই নতুন Safety-First ফিচার ফোনে লোকেশন মনিটরিং, কল এবং ম্যাসেজ কন্ট্রোল, নেটওয়ার্ক ও ব্যাটারি হেল্থের ডিটেইলস এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধা পাওয়া যাবে।
Truth of Bengal: বাড়ির ছোট বা বয়স্ক সদস্যদের জন্য এমন একটি ফোন খুঁজছেন যা দামে সস্তা ও সহজ হওয়ার পাশাপাশি সুরক্ষাও দেবে? এমন ক্রেতাদের কথা ভেবে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2025 (IMC 2025) এর মঞ্চে মুকেশ আম্বানির সংস্থা। Jio তাদের জনপ্রিয় JioBharat ফোন লঞ্চ করেছে। সংস্থার পক্ষ থেকে এটিকে “ভারতের প্রথম স্মার্ট, সুরক্ষিত এবং সব সময় কানেক্টেড সমাধান” বলে জানানো হয়েছে। এই নতুন ফোনটির মাধ্যমে প্রতিটি ভারতীয় পরিবার সব সময় তাদের প্রিয়জনের সঙ্গে কানেক্টেড বা সংযুক্ত থাকতে পারবে। JioBharat Safety-First ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকা। গোটা দেশে Jio Stores, বিভিন্ন মোবাইল আউটলেট, JioMart, Amazon এবং Swiggy Instamart এর মাধ্যমে ফোনটি কেনা যাবে।
জিওর এই নতুন Safety-First ফিচার ফোনে লোকেশন মনিটরিং, কল এবং ম্যাসেজ কন্ট্রোল, নেটওয়ার্ক ও ব্যাটারি হেল্থের ডিটেইলস এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধা পাওয়া যাবে। এছাড়াও নতুন JioBharat Safety-First ফোনে লোকেশন মনিটরিং ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে পরিবারের সদস্যরা তাদের শিশু ও বয়স্কদের লোকেশন ট্র্যাক করতে পারবেন। ইউজেস ম্যানেজারের মাধ্যমে কল ও ম্যাসেজ কন্ট্রোল করা যাবে। একই সঙ্গে অচেনা নাম্বার থেকে আসা ফোন কল ব্লকও করা যায়। ফোন এবং সার্ভিস হেল্থ ট্র্যাকার ফোনের ব্যাটারি ও নেটওয়ার্ক কন্ডিশন সব সময় ঠিক রাখতে সাহায্য করে। এই ফোনে ৭ দিন পর্যন্ত দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।






