প্রযুক্তি

Z10R স্মার্টফোন লঞ্চ করে চমক দিল iQOO

স্মার্টফোনটির মোট তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। প্রথম ভ্যারিয়েন্টটিতে মিলছে 8GB র‍্যাম ও 128 GB রমের সুবিধা।

Truth Of Bengal: টেকপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের বাজারে ক্রেতাদের জন্য নতুন চমক দিতে নতুন স্মার্টফোন নিয়ে এল iQOO (iQOO Z10R)। দেশের বাজারে iQOO –এর পক্ষ থেকে Z10R স্মার্টফোন আনা হয়েছে। এই মডেলটিকে লঞ্চ করার মাধ্যমে Z সিরিজের স্মার্টফোনের লাইনআপটিকে আরও প্রসারিত করেছে সংস্থাটি। স্মার্টফোনটিতে 5700 mAh ব্যাটারি এবং 50 MP ক্যামেরা রয়েছে।

[আরও পড়ুন: Mamata Banerjee Protests: সরকারি মঞ্চে বাংলার ব্যবহার বৃদ্ধি-বীরভূমে প্রথম ঝলক]

স্মার্টফোনটির মোট তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। প্রথম ভ্যারিয়েন্টটিতে মিলছে 8GB র‍্যাম ও 128 GB রমের সুবিধা। এই ভ্যারিয়েন্টটির দাম করা হয়েছে ১৯৪৯৯ টাকা। অপর দুটি ভ্যারিয়েন্ট রয়েছে 8GB+256GB এবং 12GB+256GB। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ২১৪৯৯ টাকা এবং ২৩৪৯৯ টাকা। ফোনটি ২ রকম রঙে অ্যাকুয়ামেরিন এবং মুনস্টোন পাওয়া যাবে। ২৯ জুলাই থেকে স্মার্টফোনটি অ্যামাজন ছাড়াও iQOO ই-স্টোরে কেনার সুবিধা পাওয়া যাবে।

FB POST: https://www.facebook.com/share/v/19Wbi6EFFb/

স্মার্টফোনে 6.77 ইঞ্চি ফুল এইচডিপ্লাস অ্যামোলেড কার্ভড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটিকে SCHOTT Xensation গ্লাসের মাধ্যমে প্রোটেকশন রয়েছে। একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেটের সুবিধা রয়েছে। ৫০ এমপি ক্যামেরার পাশাপাশি রয়েছে 2 MP গ্যালাক্সিকোর GCO2M1 সেন্সর। স্মার্টফোনটিতে সামনের দিকে একটি দুর্দান্ত 32 MP –এর সেলফি ক্যামেরার সুবিধা দেওয়া হয়েছে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। ফোনটিতে একটি 5700mAh ব্যাটারি রয়েছে। একইসঙ্গে মিলবে 44W ফাস্ট চার্জিংয়ের সুবিধাও।

Related Articles