খেলা

Risabh Panth: রোকো নয়, পান্থকে বল করা কঠিন বলে মনে করেন উড

'স্টিক টু ক্রিকেট' পডকাস্টে তিনি এই বিষয় নিজের বক্তব্য রাখেন।

Truth Of Bengal: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন টিম ইন্ডিয়ার দুই নক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রশ্ন উঠেছিল যে দুজনকে ছাড়া সিরিজ জিতবে কিনা ভারত। কিন্তু শেষ পর্যন্ত, সিরিজ না জিতলেও ড্র করতে সফল হন শুভমান গিল ও তাঁর বাহিনী। সিরিজের ফলাফল ২-২। একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হয় দু’পক্ষের মধ্যে।(Risabh Panth)

আরও পড়ুনঃ Narendrapur: জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় গুলি করে মারার হুমকি, নরেন্দ্রপুরে চাঞ্চল্য

যদিও ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড মনে করেন না যে রোকোকে বল করা কঠিন। বরং তাঁর মতে বোলিং করা শক্ত টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে। ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে তিনি এই বিষয় নিজের বক্তব্য রাখেন। তাঁর মতে পান্থকে বল করতে গেলে অপ্রত্যাশিত হতে হবে। এখানেই শেষ নয়, এলএসজি অধিনায়ক কেমন মাপের ক্রিকেটার, তা নিয়েও নিজের অবস্থান জানান উড।(Risabh Panth)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তারকা পেসার বলেন, “আমার মনে হয় ধৈর্য ধরতে হবে আর অপ্রত্যাশিত হতে হবে। তুমি যদি ওকে লাগাতার একইভাবে বল করো, তাহলে পান্থের চোখ এতটাই ভালো যে ও যেকোন জায়গায় মারতে পারে। তাই আমি মনে করি ধৈর্য ধরার সঙ্গে সঙ্গে এমনকিছু করতে হবে, যার প্রত্যাশা ও করেনি। সে স্লোয়ার বল হোক কি বাউন্সার বা অন্যকিছু।”(Risabh Panth)

প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করেছেন ঋষভ পান্থ। সেখানে শতরানও হাকিয়েছেন। তবে ফ্র্যাকচার্ড টো থাকায় তিনি অন্তিম টেস্টে খেলতে পারেননি। তবে যেই চোট নিয়ে সাহসের সঙ্গে তিনি ব্যাটিং করেছেন, তার প্রশংসা করেছেন সকলে। আবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি তিনি ২২ গজে ফেরেন। কবে তাঁকে আবার ব্যাট হাতে দেখা যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।(Risabh Panth)

Related Articles