কলকাতা

বাঙালি অত্যাচার ও SIR: সোমবার সাংসদদের প্রতিবাদের রণকৌশল জানাবেন তৃণমূল সুপ্রিমো

এবার এই অন্যায়ের প্রতিবাদে কীভাবে কোন পর্যায়ে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ৪ আগস্ট সেই নির্দেশিকা জানাবেন তৃণমূল সুপ্রিমো।

Truth Of Bengal: ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিক, অপমানিত হচ্ছে বাংলা ভাষা। এই ঘটনায় ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনা করেছেন। এবার এই অন্যায়ের প্রতিবাদে কীভাবে কোন পর্যায়ে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ৪ আগস্ট সেই নির্দেশিকা জানাবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।

[আরও পড়ুন: Yashasvi Jaiswal: যশস্বীর সেঞ্চুরিতে টিম ইন্ডিয়ার জয়ের স্বপ্ন অটুট, চাপে ইংল্যান্ড]

৪ আগস্ট সোমবার বিকেল চারটে নাগাদ রাজ্যসভা ও লোকসভার তৃণমূল(TMC) সাংসদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে শামিল হবেন দলনেত্রী। সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন, তাই দিল্লিতে রয়েছেন ঘাস ফুলের সাংসদরা। ওয়াকিবহাল মহল মনে করছে, বাঙালি অত্যাচারিত হওয়ার ঘটনায় যেমন তিনি কথা বলবে তার সঙ্গে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ এর রিভিশন নিয়েও সাংসদদের উদ্দেশ্যে বার্তা দেবেন।

[আরও পড়ুন: Recruitment: Capgemini India-এ বিপুল কর্মী নিয়োগ! ঘোষণা সিইও আশ্বিন ইয়ার্ডির]

এদিকে বাংলাভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে কলকাতায় অবস্থান কর্মসূচি শুরু করেছে তৃণমূল (TMC) মহিলা কংগ্রেস। ব্ল্যাক আউট পোস্টের ও ব্যানারের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। রবিবারে চলবে এই কর্মসূচি। এই নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর যে অত্যাচার চলছে তা যদি বন্ধ না হয়, তাহলে এই আন্দোলন তীব্র থেকে আর‌ও তিব্রতর হয়ে উঠবে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কৃষ্ণ চক্রবর্তী চৈতালী চট্টোপাধ্যায়, প্রিয়দর্শিনী হাকিম, কাজরি বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা।

Related Articles