খেলা

ত্রি-দেশীয় সিরিজ শুরুর আগেই দেশে ফিরছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

এরা হলেন দলের অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো।

Truth Of Bengal: মঙ্গলবার থেকে পাকিস্তানে শুরু হচ্ছে ত্রি-দেশীয় সিরিজ। কিন্তু সেই সিরিজ চালু হওয়ার আগেই অস্বস্তি বাড়ল শ্রীলঙ্কা শিবিরে। সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই ত্রিদেশীয় সিরিজ খেলতে পারবেন না তাদের দুই ক্রিকেটার। এরা হলেন দলের অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো।

বিগত বেশ কিছুদিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন বেশ কিছু শ্রীলঙ্কান ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটারদের উপর হুইপ জারি করেন সে দেশের ক্রিকেট বোর্ড। তারফলে পাকিস্তানে থেকে যেতে বাধ্য হন লঙ্কান ক্রিকেটাররা। তবে এবার অসুস্থতার কারণ দেখিয়ে পাকিস্তান ছাড়তে চলেছেন ওই দুই শ্রীলঙ্কান ক্রিকেটার।

এই প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের অধিনায়ক চারিত আসালাঙ্কা ও দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার আদিত্য ফার্নান্দো অসুস্থ। সেই কারণে তাঁরা দুজনেই দেশে ফিরে আসছেন। ফলে ত্রি-দেশীয় সিরিজে তাঁদের ছাড়াই মাঠে নামবে শ্রীলঙ্কা।

দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেহেতু চারিত আসালাঙ্কা দেশে ফিরে আসছেন, সেই কারণে ওই ত্রি-দেশীয় সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন দলের অন্যতম অলরাউন্ডার দাসুন শানাকা। এছাড়া দলে নেওয়া হয়েছে স্পিনার পবন রত্নায়েকে-কেও।

Related Articles