চোটই হল কাল! দেশের হয়ে ম্যাচ খেলবেন না মেসি
The injury is tomorrow! Messi will not play the match for the country

The Truth Of Bengal: চোটের জন্য এবার ম্যাচ খেলতে পারবেননা মেসি । দেশের জার্সিতে সালভাদোর এবং কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। দু সপ্তাহ পর ফের তাকে মাঠে দেখা যাবে বলেই খবর । ২২ ও ২৬ মার্চ দুটি প্রদর্শনী ম্যাচে মেসিকে ছাড়ায় খেলতে নামবে গোটা টিম।
চোটের জন্য এবার মেসি দেশের জার্সিতে দুটো ম্যাচ খেলতে পারবেন না । আমেরিকার দুটো প্রদর্শনী ম্যাচেই তাকে পাওয়া যাবে না । আগামী ২২ ও ২৬ মার্চ আর্জেন্টিনার ম্যাচ রয়েছে সালভাদোর এবং কোস্টারিকার বিরুদ্ধে। সেই ম্যাচে তাকে পাওয়া যাবে না । মায়ামির জার্সিতে এর আগে ন্যাশভিলের বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি , সেখানে মেসি গোল করেছেন ও দলকে জিতিয়েছেন । ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জয় লাভ করে মায়ামি । দলকে জেতানোর জন্য মেসি সর্বদা খুব চেষ্টা করেন । এই দিনও সেই চেষ্টার ব্যতিক্রম হয়নি। তবে সেই ম্যাচে মেসি চোট পেয়েছেন। সেই চোটের বিষয়টা নিশ্চিত করেছিলেন কোচ মার্টিনো।
আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল , আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা দু’টি প্রদর্শনী ম্যাচে পাওয়া যাবে না আর্জেন্টিনার অধিনায়ক লিও মেসিকে। তাঁর পায়ে চোট রয়েছে। ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এফসি ম্যাচে চোট পেয়েছেন তিনি। যদিও মেসির চোট অবশ্য গুরুতর নয় , তবুও তাকে মাঠে নামিয়ে একটুও ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা কতৃপক্ষ। ২০২৪ শে মেসির সামনে বহু ম্যাচ রয়েছে। সে কারণে মায়ামির জার্সিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে চোট যদি খুব গুরুতর হয় তাহলে এবছর মেসির সামনে যে ম্যাচগুলো রয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করা হচ্ছে। দু সপ্তাহ মতোন বিশ্রাম নিলে তিনি মাঠে নামতে পারবেন। তবে তার আগে যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচে তাকে ছাড়াই গোটা আর্জেন্টিনা দলকে নামতে হবে বলেই জানা গিয়েছে।






