শততম ডার্বি ম্যাচে আমন্ত্রিত প্রথম ডার্বির ম্যাচের গোলদাতার পরিবার
The family of the goalscorer of the first derby match to be invited to the 100th derby match

The Truth of Bengal: শনিবার ডার্বি ম্যাচে বিশেষ ব্যবস্থা আই এফ এর। ১৯২৫ সালের প্রথম ডার্বির গোলদাতা নেপাল চক্রবর্তীর পরিবারকে বিশেষ সম্মান জানাবে বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থা। ডার্বির শততম বর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ আইএফ এ-র। শনিবার ডার্বি ম্যাচে বিশেষ পরিকল্পনা আইএফএ- র। লীগের প্রথম ডার্বির গোলদাতার পরিবারকে যুবভারতীতে শনিবার উপস্থিত করানোর পরিকল্পনা আই এফ এর। ১৯২৫ সালে ২৮ শে মে প্রথমবার মুখোমুখি হয় দুই প্রধান। নেপাল চক্রবর্তীর গোলে সেই ম্যাচে জয়ী হয়েছিল লাল শিবির। এবার কলকাতা লীগের ডার্বি শততম বর্ষ।
সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে লীগের প্রথম ডার্বির গোলদাতার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছে আইএফএ। বঙ্গ ফুটবলে নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত বলেন ১০০ তম ডার্বি স্মরণীয় করে রাখতে চক্রবর্তীর পরিবারকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম ডার্বি ম্যাচে ছিল না কোন বিদেশী খেলোয়াড় উল্লেখ্য আসন্ন ডার্বি তেও ম্যাচে থাকবে না কোন বিদেশি ফুটবলার।
গত বুধবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে প্রথম দিনের টিকিট বিক্রিতে খুশি আইএফএ কর্তারা। তবে এবারে পুরোটাই অনলাইনে অফলাইনে কোন টিকিট বিক্রি হবে না বলেই জানিয়ে দিয়েছে আই এফ এ সচিব। চলতি লিগে দুটি করে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। লাল হলুদ শিবির দুটিতে জয় আনলেও মোহনবাগান দুটি ম্যাচে ড্র করে। যে কারণে কিছুটা চাপে সবুজ মেরুন শিবির। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াইয়ে কি হয় সেটাই এখন দেখার।






