সিডনিতে রোহিতকে বাদ দেওয়া উচিত হয়নি : সিঁধু
Rohit should not have been dropped in Sydney: Sindhu
Truth Of Bengal : চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ সিডনিতে খেলছে ভারত। সেই টেস্টে ভারতীয় দলে নেই অধিনায়ক রোহিত শর্মা। এরপর রোহিতকে দলে দেখতে না পেয়ে যথেষ্টই হতাশ হয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার নবজ্যোৎ সিং সিঁধু।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রোহিতের না খেলার প্রসঙ্গে সিঁধু সমালোচনা করেন টিম ম্যানেজেমেন্টের। তিনি লেখেন, ‘রোহিতের অবদান ভারতীয় ক্রিকেটে অস্বীকার করার উপায় নেই। সুতরাং রোহিতকে আরও যোগ্য সম্মান পাওয়ার অন্যতম ব্যক্তি।’
এদিকে যখন রোহিতকে সিডনি টেস্টে কেন দলে রাখা হল না তা নিয়ে ভারতীয় দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক যশপ্রীত বুমরাকে জিজ্ঞেস করা হলে বুমরা বলেন, ‘রোহিত প্রকৃত নেতৃত্ব দিয়ে নিজেকে বিশ্রামের জন্য এই টেস্টের দল থেকে সরে দাঁড়িয়েছেন। এটা দলের মধ্যে একতা আছে বলেই সম্ভব হয়েছে। নতুবা কিছুতেই সম্ভব হত না।’
কিন্তু বুমরা যখন দলের মধ্যে একতার কথা বলছেন, ঠিক তখনই রোহিতকে নিয়ে অন্য সুর গাইলেন টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য ঋষভ পন্থ। এই বিষয়ে পন্থ জানান, ‘সিডনিতে রোহিতের না থাকাটা আমাদের কাছে সত্যিই হতাশার। কারণ এখনও অবধি রোহিতই আমাদের অধিনায়ক। আমরা ওঁকেই অধিনায়ক বলে মনে করি। পাশাপাশি এটাও বলতে হচ্ছে যে, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে আমরা অনেকেই থাকতে পারি না। সেগুলো একান্তই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। অর্থ্যাৎ বোঝাই যাচ্ছে, রোহিতের বিশ্রাম নিয়ে বুমরা এবং পন্থের মন্তব্যে পার্থক্য পরিষ্কার। তবে কি অন্য এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা সময়ই বলবে।






