নতুন ভূমিকায় দেখা যাবে সৌরভকে , কোচের দায়িত্ব পালন করবেন সৌরভ !
Sourav will be seen in a new role, Sourav will serve as a coach!

The Truth of Bengal : ২০২৪ এর আইপিএলে আসেনি সাফল্য । কী ভাবে ২০২৫ এর আইপিএলে সাফল্য মিলবে তার নিয়ে চলছে কাটাছেঁড়া । তার মাঝেই বড় সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। ২০২৫ এর আইপিএলের আগেই এই ফ্র্যাঞ্চাইজি রিকি পন্টিং কে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এবার দলটি প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। সেকারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে দিল্লির নতুন কোচ কে ? তার নিয়েও শুরু জল্পণা । দিল্লির অন্দরে কান পাতলে নাকি শোনা যাচ্ছে সৌরভ থাকতে আবার কে ? কোচের পদে তিনি আসতে চলেছেন সৌরভ ! সেই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও দিল্লি ক্যাপিটালস দলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এই মুহূর্তে বাইরে থেকে কোচ আনার পরিবর্তে সৌরভকে দিল্লি দলের কোচ করলে ভাল হবে বলেই , মনে করছে এই ফ্রাঞ্চাইজির কর্তারা । কারণ সৌরভের সঙ্গে দিল্লি ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির মালিক পার্থ জিন্দালের সম্পর্ক বেশ মজবুত । শুধু তাই নয় দলের খেলোয়াড়দের সঙ্গে ও সৌরভের অতি ভাল সম্পর্ক রয়েছে । সব মিলিয়ে সৌরভের দিকেই যেন ঝুঁকে রয়েছে দিল্লি । যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি এখনো ।
After 7 seasons, Delhi Capitals has decided to part ways with Ricky Ponting.
It’s been a great journey, Coach! Thank you for everything 💙❤️ pic.twitter.com/dnIE5QY6ac
— Delhi Capitals (@DelhiCapitals) July 13, 2024
রিকি পন্টিং ২০১৮ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের কোচের পদে রয়েছেন । এই সময়ের মধ্যে, তিনি ২০২০মরসুমে শুধুমাত্র একবার দলকে ফাইনালে নিয়ে যেতে পেরেছেন , যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরকে পরাজিত করেছিল। তার সময়কালে ২০১৯ ,২০২০ , ২০২১ সালে প্লে-অফে গিয়েছিল কিন্তু ট্রফি জিততে পারেনি। এরপর ৩ মরসুমে প্লে-অফে পৌঁছতেও কোনো সাফল্য পাননি। তাই পন্টিং কে অব্যাহতি বলেই মনে করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দিয়েছে দিল্লি ক্যাপিটালস সেখানে বলা হয়েছে, রিকি পন্টিং আপনি যা আমাদের জন্য যা কাজ করেছেন, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এবং কোচকে সর্বশেষ সবকিছুর জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে ।






