
The Truth of Bengal: এফসি এশিয়ান কাপ খেলার সময় ভারতীয় দলের খেলোয়াড় সন্দেশ জিঙ্ঘান হাঁটুতে চোট পেয়েছিলেন । চোটের পর তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল , তারপর তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল এবং নিয়মিত চেকআপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। অবশেষে আপডেট পাওয়া গেল। জানা গিয়েছে , তিনি এ সি এল ইনজুরির কবলে পড়েছেন। এর আগে ২০১৯-২০মরসুমে দীর্ঘ সময়ের জন্য খেলতে পারেননি সন্দেশ। কয়েক বছরের মধ্যে ফের তার এসিএলে চোট । যে কারণে আইএসএল মরশুম থেকে তিনি ছিটকে গেলেন।
তার পাশাপাশি কোচ ইগর স্টিম্যাচেরও চিন্তা বাড়ল। কারণ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এখন পাখির চোখ ভারতীয় দলের কাছে , কাতারের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের যোগ্যতা পর্বে নতুন উদ্যমে শুরু করবেন কোচ স্টিম্যাচ । ২১ সে মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত তারপর ২৬ শে মার্চ গুয়াহাটিতে খেলতে নামবে ভারতীয় ফুটবল টিম। ১১ জুন কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে ভারত। পরপর ম্যাচ রয়েছে এবং সেই সব ম্যাচগুলো কে পাখির চোখ করে এগোচ্ছেন কোচ স্টিম্যাচ।
সেখানে সন্দেশের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার না থাকতে পারাটা বেশ বড়সড়ো চাপের হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এএফসি এশিয়ান কাপের ব্যর্থতা ভুলে এখন নতুনভাবে শুরু করার সময় ভারতীয় টিমের । যেখানে যেখানে খামতি ছিল সে সবকিছুকে পূরণ করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলো কে পাখির যোগ করেছে সেখানে মনে করা হচ্ছে সন্দেশ কয়েক মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন অস্ত্র প্রচার করাতে হতে পারে তার। জানা গেছে এর মাঝে আবার তার রিহ্যাব পর্ব শুরু হবে ।






