
The Truth of Bengal: আইপিএল শুরু হতে আর দিন কয়েকের অপেক্ষা । তার আগে এবার সমস্যায় পড়ল কেকেআর। নাইটদের দলের অধিনায়ক শ্রেয়স এবার পিঠের চোটে কাবু। গত বছর এই চোটের কারণে তিনি আইপিএল খেলতে পারেননি। এবছর ও কি অনিশ্চিত হয়ে গেলেন ! ধোঁয়াশা রয়েছে। কিছু দিন আগেই কেন্দ্রীয় তালিকা থেকে বাদ পড়েছেন । বোর্ডের কথার অবাধ্য হ্ওয়ায় রীতিমতো শাস্তির সম্মুখীন হয়েছেন। এবার ফের নতুন সমস্যায় জর্জরিত। চোট পেলেন ।
বোর্ডের কাছ থেকে ধাক্কা পাওয়ার পরে তিনি ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন । রঞ্জি খেলা শুরু করেন । রঞ্জি ফাইনালে ব্যাটিং করার সময় পুরোধা ব্যথা বুঝতে পারেন। যদিও মাঠে ছিলেন ফিজিও। প্রাথমিক চিকিৎসা করা হয় । গত বছর চোট পাওয়ার পরে অস্ত্রোপচার ও হয়েছিল তার ।এবার সেই চোটে সিঁদুরে মেঘ দেখছে কেকেআর সমর্থকেরা। আইপিএলের আগে এ যেন নতুন সমস্যা।
তবে শ্রেয়সের চোট কতটা গুরুতর , কতটা ভোগাবে তা এখনো জানা যায়নি। তার চোটে নতুন সমস্যা যে তৈরি হলো কেকেআর শিবিরে তা বলায় যায় । ২৩ শে মার্চ হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। কদিন আগেই নতুন সমস্যা এসে জড়ো হয়েছিল কলকাতা নাইট রাইডার্সে। জেসন জয় ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন এবার খোদ অধিনায়কই চোটের কবলে! গতবার আইপিএল না খেলার পর এবার তিনি মুখিয়ে ছিলেন আইপিএল খেলার জন্য। কিন্তু এদিকে শেষ পর্যন্ত কি হয় সেদিকেই নজর রয়েছে সকলের।






