খেলা

Mahamedan Sporting Club: স্পনসর নিয়ে জট কাটাতে এবার মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন মহমেডান সমর্থকরা

তাই ধৈর্য হারিয়ে রবিবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দিলেন রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবটির সমর্থকরা।

Truth of Bengal: অনেক হয়েছে, আর কিছুতেই সহ্য হচ্ছে না। ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে। ক্লাবে নতুন স্পনসর নিয়ে জট কিছুতেই কাটছে না। কর্তারাও মুখে কুলুপ এঁটেছেন। তাই ধৈর্য হারিয়ে রবিবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দিলেন রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবটির সমর্থকরা। (Mahamedan Sporting Club)

[আরও পড়ুনঃ Resignation: প্রথম বেতন পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ইস্তফা! HR-এর পোস্টে সোরগোল]

সূত্রের খবর, রবিবার শতাব্দী প্রাচীন মহমেডান ক্লাবের সমর্থকদের এক প্রতিনিধি দল কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এবং তাঁরা মুখ্যমন্ত্রীকে তাঁদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপিও তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মহমেডান সমর্থকদের কথা মুখ্যমন্ত্রী মন দিয়ে শুনে পুরো বিষয়টি তিনি অত্যন্ত যত্ন সহকারে দেখবেন বলেও জানিয়েছেন সমর্থকদের।(Mahamedan Sporting Club)

প্রসঙ্গত, মহমেডান সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে ক্লাবে আর্থিক অচলাবস্থা চলছে। কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছে না। ক্লাব কর্তারা শেয়ার হস্তান্তর না করায় দুই স্পনসর বাঙ্কারহিল ও শ্রাচী বিনিয়োগ করা স্থগিত করে দিয়েছে। ফলে আর্থিক সমস্যায় ভুগতে শুরু করে মহমেডান। এমনকি বন্ধ হয়ে রয়েছে ফুটবলাদের বেতন-ও। যার জেরেই অনুশীলনে আসা বন্ধ করে দিয়েছেন তাঁরা। এদিকে কলকাতা লিগ ও ডুরান্ডে নবাগত ফুটবলারদের নিয়ে লড়াই করতে হয়েছে। ফলে দুই টুর্নামেন্টেই একবারেই আশানুরূপ ফল হয়নি। ক্লাবের এইরকম পারফরম্যান্স হতাশ করে তুলেছিল সমর্থকদের-ও। এবার তাই যেন-তেন প্রকারেণ জটিল পরিস্থিতির সমাধানে মরিয়া হয়ে উঠেছেন মহমেডান সমর্থকরা।(Mahamedan Sporting Club)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সাদা-কালো সমর্থকরা মনে করছেন, কলকাতার অন্য দুই প্রধানের স্পনসর সমস্যা মেটাতে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের ক্লাবের সমস্যার বিষয়টিও তিনিই মিটিয়ে নতুন স্পনসর এনে দিতে পারবেন বলে আশাবাদী সাদা-কালো সমর্থকরা। এখন দেখা যাক শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত ধরে মহেডান তাঁবুতে নতুন কোন স্পনসরের আত্মপ্রকাশ হয়, তা সময়ই বলবে।(Mahamedan Sporting Club)