রাজ্যের খবর

Gang Violence: পুরনো শত্রুতার জেরে চলল গুলি, সাঁতরাগাছিতে জখম ১

A man was injured in a gang-related shooting in Satragachi over a long-standing rivalry involving local disputes.

Truth Of Bengal: গোষ্ঠি দ্বন্দের জেরে সাঁতরাগাছিতে চলল গুলি (Gang Violence)! গুলিবিদ্ধ এক ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সাতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রমোটিং ও ভেরি দখলকে কেন্দ্র করে মতবিরোধ, তার জেরেই চলে গুলি! এই ঘটনায় রীতিমত আতঙ্কিত স্থানীয় মানুষ।

[আরও পড়ুন: Mbappe: অনুশীলনে নামলেন না এমবাপে, ফরাসি তারকাকে ছাড়াই অনুশীলন রিয়ালের]

জানা গিয়েছে, সুরজিৎ দাস নামের এক স্থানীয় ব্যক্তি বাইকে করে তার দলবলকে সঙ্গে নিয়ে এসে বাপন বেড়া নামক ব্যক্তির ওপর হামলা চালায়। এদিকে বাপনও ছিল বাইকে। এদিনের এই হামলায় গুলিবিদ্ধ হয় বাপন। তার পায়ে গুলি লেগেছে বলে খবর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি এসএসকেএম-এ চিকিৎসাধীন (Gang Violence)

FB POST: https://www.facebook.com/share/p/1A6fF2TDbP/

এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ ভাল করে পর্যবেক্ষণ করছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তদের খোঁজে এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ(Gang Violence)

Related Articles