খেলা

অবসর নয়, ‘সারাজীবন’ই নাকি ক্রিকেট খেলতে চান মাহি

Mahi wants to play cricket 'for the rest of his life', not retirement

Truth of Bengal: আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘৭’ নং জার্সি প্রায় ছ’বছর হল দেখা যায় না। আন্দাজ করতে পারছেন হয়ত কার কথা বলছি। হ্যাঁ, কথা হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়েই। তিনি ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে, ধারাবাহিকভাবে আইপিএলে খেলে চলেছেন ‘থালা’। সম্প্রতি, একটি উদ্বোধনী অনুষ্ঠানে ধোনি জানালেন, বাকি সময়ে তিনি বাচ্চাদের মতো খেলতে চান।

ধোনির বর্তমান বয়স ৪৩ বছর। তিনি ভারতের অধিনায়ক থাকাকালীন দু’টি বিশ্বকাপ, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। তিনি দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০১৯-এর জুনে। সেটি ছিল ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপ। তবে, ব্যাতিক্রম আইপিএল। সেখানে প্রতিটি সংস্করণেই প্রশ্ন উঠেছিল যে, ধোনি কতদিন আর খেলা চালিয়ে নিয়ে যাবেন। সেই উত্তর নিয়ে বরাবরই ধোঁয়াশা বজায় রেখে চলেছেন তিনি।

আসলে অনুরাগীদের জন্য একটি বিশেষ ‘অ্যাপ’ এনেছেন ধোনি। সেই অ্যাপটিরই উদ্বোধনী অনুষ্ঠানে এসে ধোনি জানালেন, “২০১৯ সালে অবসর নিয়েছি। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। আরও যতদিন পারব ক্রিকেট খেলব। আপাতত, যতদিন খেলব খেলা উপভোগ করতে চাই।“

ধোনি আরও বলেন, “ছোটবেলায় যেভাবে ক্রিকেট খেলতাম সেভাবেই খেলা উপভোগ করতে চাই। আবহাওয়া খারাপ থাকলে ফুটবল খেলতাম। তখন খেলার মধ্যে সরলতা ছিল, সেটাই আবার ফিরিয়ে আনতে চাই। তবে, কাজ তখন সোজা থাকলেও এখন কঠিন।“

ধোনির মতে, ভারতের হয়ে খেলার সময় নিজের সেরাটা দেওয়াই উচিত। তারপর সবকিছু। এদিন, তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যেও বার্তা দেন ধোনি। যা উজ্জীবিত করে তাঁদের।

Related Articles