খেলা

লিওর হ্যাটট্রিক, বড় জয় ইন্টার মিয়ামির, জয় পেল বার্সাও

জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষ ন্যাশভিলের বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা টপকে গোল করলেন মেসি।

Truth Of Bengal: মেজর লিগ সকারে বড় জয় পেল ইন্টার মিয়ামি। শনিবার রাতে জিওডিস পার্কে আয়োজিত লিগের শেষ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ৫-২ গোলে জয় পেল মেশি বাহিনী। মিয়ামির হয়ে হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন অধিনায়ক। বাকি দুটি গোল করেন রড্রিগেজ ও সেগোভিয়া। এই ম্যাচে লিও শুধু গোল করেই থেমে থাকলেন না, করলেন একটি অ্যাসিস্টও। এছাড়া ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে গোন্ডেন বুটের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নিজের নাম নিশ্চিত করে ফেললে লিও। যা বার্সা ছেড়ে মিয়ামিতে আসার পর এই প্রথম। এই মরসুমে মিয়ামির জার্সি গায়ে মোট ২৯টি গোল করেছেন মেসি। খেলেছন ২৮টি ম্যাচ।

শনিবার ম্যাচে মিয়ামির হয়ে ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় মিয়ামি। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষ ন্যাশভিলের বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা টপকে গোল করলেন মেসি। তবে এই গোলের পর বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি মিয়ামি। ৪৩ মিনিটে সমতায় ফেরে ন্যাশভিল। স্যাম সারিজ। এরপর ফের এগিয়ে যায় ন্যাশভিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তাদের হয়ে স্কোরশিটে নাম তুললেন জ্যাকব।

এরপর বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। তা থেকে গোল করে নিজের দ্বিতীয় গোল ও দলকে সমতায় ফেরান লিও। এই গোলের চার মিনিট পরেই ফের এগিয়ে যায় মিয়ামি। এবার তাদের হয়ে গোল করেন রড্রিগেজ। ৮১ মিনিটে মিয়ামির জার্সিতে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক সেরে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক।  তারপর ৯১ মিনিটে মিয়ামির জয় নিশ্চিত করে দেন সেগোভিয়া।

অপর দিকে লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল জিরোনার। ম্যাচের ফল ২-১। হাড্ডাহাড্ডি ম্যাচে কাতালানদের হয়ে জয় নিশ্চিত করেন উরুগুয়ের স্ট্রাইকার রোনান্ডো আরাউজো। আগের ম্যাচে সেভিয়ার কাছে হারের পর বার্সার কাছে এই ম্যাচে জয় পাওয়াটা অত্যন্ত জরুরি ছিল। এবং সেই ম্যাচে শেষ পর্যন্ত জয় হাসিল করল ক্যাম্প ন্যুর দলটি।

ম্যাচের ১৩ মিনিটে হ্যান্সি ফ্লিকের দলকে প্রথম এগিয়ে দেন পেড্রি। এরপর অ্যাক্সেলের গোলে জিরোনা সমতায় ফেরে। তবুও শেষরক্ষা তাদের হল না। ম্যাচের অতিরিক্ত সময়ে উরুগুয়েন স্ট্রাইকারের গোলে জয় হাসিল করে নিল বার্সা।