কুকুর কামড়ানোর পরও আয়োজকরা ব্যবস্থা নেননি, ক্ষোভ কেনিয়ার কোচের
কিন্তু এখনও এই ঘটনায় উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ উগরে দিলেন কেনিয়ার কোচ ডেনিস মারাগিয়া।
Truth Of Bengal: ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের আসরে কুকুর কামড়ানোর ঘটনার।(Dog Attack) যে ঘটনায় আক্রান্ত হয়েছিলেন কেনিয়া এবং জাপানের কোচ। কিন্তু এখনও এই ঘটনায় উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ উগরে দিলেন কেনিয়ার কোচ ডেনিস মারাগিয়া।
নিজের ক্ষোভ জানিয়ে কেনিয়ার কোচ জানান, ‘গত শুক্রবার আমাকে কুকুরে কামড়ালেও ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হল এখনও এলাকা থেকে কুকুরদের সরানো হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেননা শনিবার দিনও আমি বেশকিছু কুকুরের দেখা পেয়েছি। যেটা আয়োজকদের কাছে আশা করা যায় না। বার বার অনুরোধ করা সত্ত্বেও কেন আয়োজকরা ওই কুকুরদের ওখান থেকে সরিয়ে দিচ্ছেন না তা বুঝতে পারছি না।’ এর পাশাপাশি জওহরলাল নেহরু স্টেডিয়ামে অন্তত প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা না থাকাতেও যথেষ্ট হতাশ হয়েছেন তিনি।(Dog Attack)
এরপর কি করে মারাগিয়াকে কুকুরের কামড় খেতে হল, (Dog Attack) সেই সম্বন্ধে বলতে গিয়ে কেনিয়ার কোচ জানান, ‘আমি আমার দলের অ্যাথলিটদের সঙ্গে কথা বলছিলাম, তখনই পিছন থেকে এসে আমার পায়ে কামড় দেয় কুকুরটি। আমার পক্ষে দেখা সম্ভব হয়নি ও পিছনে আছে। কামড়ানোর পর যখন যন্ত্রণা হচ্ছে, তখন তাকিয়ে দেখি কুকুরটি কামড়াচ্ছে। এখন আমার এইরকম অবস্থা যে দেশেও ফিরতে পারব না। কেননা যেহেতু এখানে চিকিৎসা চলছে। তাই এখানেই থাকতে হবে।’ তবে আগের থেকে এখন তাঁর অবস্থা অনেকটাই ভাল বলেও জানিয়েছেন কেনিয়ার কোচ।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে এরপর জানানো হয়, ইতিমধ্যে কুকুরদের ধরার জন্য দুটি দলকে তৈরি রাখা হয়েছে। যাতে কুকুরের দল কোনওভাবেই মাঠে প্রবেশ করতে না পারে। এবং তাঁরা মাঠে কুকুর দেখলেই অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে।


