খেলা

পলাশকে আনফলো জেমাইমা-রিচাদের, স্মৃতির পাশে দাঁড়ালেন ভারতীয় ব্যাটারেরা

অনুরাগীরা মনে করছেন, গানটির কথার মধ্যে দিয়েই স্মৃতির প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন তিনি।

Truth Of Bengal: গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি মন্ধানা। আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সুরকার–গায়কপলাশ মুচ্ছলে-এর সঙ্গে তাঁর বিয়ে বাতিল হয়েছে।এই কঠিন সময়ে স্মৃতির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ জেমাইমা রদ্রিগেজকে। ইনস্টাগ্রাম স্টোরিতে জেমাইমা অলিভিয়া ডিনের ‘ম্যান আই নিড’ গানের একটি ক্লিপ পোস্ট করেন, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনুরাগীরা মনে করছেন, গানটির কথার মধ্যে দিয়েই স্মৃতির প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি, তিনি পলাশকে সমাজমাধ্যমে আনফলো করেছেন।

পাশাপাশি  নিজের পোস্টে স্মৃতি লেখেন,’ গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। আমি ব্যক্তিগত মানুষ। কিন্তু স্পষ্ট করে বলতে চাই, বিয়ে বাতিল করা হয়েছে। এই বিষয়টি এখানেই শেষ করতে চাই। ‘ আরও লেখেন, ‘ দয়া করে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমি আগের মতো দেশের হয়ে খেলতে চাই এবং সেটাতেই মনোযোগ রাখতে চাই।‘  পাল্টা বিবৃতিতে পলাশ লিখেছেন,এই সময়টি তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। গুজব এবং সামাজিক চাপে তিনি ভেঙে পড়েছেন বলেও দাবি করেছেন তিনি।

বিয়ে ভাঙার ঘোষণার পর থেকেই ইনস্টাগ্রামে নজিরবিহীন প্রতিক্রিয়া শুরু হয়। রিচা ঘোষ-সহ একাধিক ভারতীয় ক্রিকেটার পলাশকে আনফলো করেছেন। স্মৃতি ও পলাশ একে অপরকে আনফলো করেন। পলাশের বোন, গায়িকা পলক মুচ্ছল  ও স্মৃতির সঙ্গে সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন।পলাশ তাঁর ইনস্টাগ্রাম থেকে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও সরিয়ে ফেললেও, এখনও কিছু ছবি রেখে দিয়েছেন। অন্যদিকে, স্মৃতি আগেই বিয়ের ছবি মুছে ফেলেছিলেন এবং পরে পলাশের সঙ্গে থাকা সমস্ত ছবি সরিয়ে দেন। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। প্রাক-বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের দিন সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা অসুস্থ হওয়ায় অনুষ্ঠান স্থগিত হয়। পরে সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠ মুহূর্ত এবং চ্যাট ফাঁস নিয়ে অভিযোগ উঠে পলাশকে ঘিরে। যদিও এই বিষয়ে কোনও পক্ষ প্রকাশ্যে সুনির্দিষ্ট মন্তব্য করেননি।সব মিলিয়ে যে সম্পর্ককে অনুরাগীরা রূপকথার মতো দেখেছিলেন, তার শেষটা হল তিক্ত আবহে। এখন দুই পক্ষই নিজেদের জীবনে এগোতে চান বলে জানিয়েছেন।

Related Articles