Florian Wirtz: রেকর্ড দামে লিভারপুলে যোগ দিলেন ফ্লোরিয়ান
এখন থেকে লেভারকুসেন নন, জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ঠিকানা হতে চলছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব লিভাপুল।
Truth of Bengal: তাঁর লেভারকুসেন ছাড়ার খবরটি বাতাসে ছড়িয়ে পড়েছিল আগেই। সেই খবরে সরকারিভাবে শীলমোহর পড়ল শুক্রবার। এখন থেকে লেভারকুসেন নন, জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ঠিকানা হতে চলছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব লিভাপুল। এর সঙ্গে সঙ্গে ফ্লোরিয়ানকে দলে নিয়ে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সেরা চমক দিল লিভারপুল, তা বলা যেতেই পারে। ( Florian Wirtz)
[আরও পড়ুনঃ Jalpaiguri: জলপাইগুড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাড়লার বাড়িতে আগুন]
লেভারকুসেন থেকে ফ্লোরিয়ানকে তাঁদের দলে টানতে যথেষ্টই পয়সা খরচ করতে হয়েছে অল-রেডসদের। সংবাদ সংস্থা সূত্রে খবর, মোট ১১ কোটি ৬০ লক্ষ পাউন্ড খরচ করেছেন লিভারপুল কর্তৃপক্ষ। তার মধ্যে ১০ কোটি পাউন্ড শুরুতেই দেওয়া হয়েছে ফ্লোরিয়ানকে। এবং বাকি ১ কোটি ৬০ পাউন্ড অর্থ দেওয়া হবে শর্ত-পূরণের নিয়ম অনুসারে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
লিভারপুলে যোগ দিয়েই ফ্লোরিয়ান ভেঙে দিলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের রেকর্ড। এতদিন পর্যন্ত তিনিই ছিলেন অল রেডস শিবিরের সবচেয়ে দামী খেলোয়াড়। ২০১৮ সালে ডাইক-কে সাউদাম্পটন থেকে ৭ কোটি ৫০ লক্ষ পাউন্ডের বিনিময়ে দলে নিয়েছিলেন লিভারপুল কর্তৃপক্ষ। তাঁর বেলাতেও শুরুতেই ১০ লক্ষ পাউন্ড অর্থ খরচ করতে হয়েছিল লিভারপুলকে। ( Florian Wirtz)
Signed and sealed ✍️🔴
Your chance to win a shirt signed by Florian Wirtz ⤵️
— Liverpool FC (@LFC) June 20, 2025
প্রসঙ্গত, ফ্লোরিয়ান তাঁর পুরনো ক্লাব লেভারকুসেনের হয়ে ১৯৭ ম্যাচে ৫৭টি গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল ৬৫টি। ফ্লোরিয়ানের আগে লেভারকুসেন থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন রাইটব্যাক ফ্রিমপং। এখন দেখার রেকর্ড পরিমাণ অর্থতে অল-রেডসদের জার্সি চড়িয়ে ফ্লোরিয়ান মাঝমাঠে কতটা আলো ছড়াতে পারেন, তা সময়ই বলবে।


